ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে দুইটি অভিযোগ বক্স স্থাপন করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সেবার মানোন্নয়ন এবং সেবা কার্যক্রমকে স্বচ্ছ, গতিশীল ও জবাবদিহিতার আওতায় আনতে প্রশাসনিক ভবনে দুইটি অভিযোগ বক্স স্থাপন করা হয়েছে। অভিযোগ বক্সের মধ্যে একটি উপাচার্যের কার্যালয়ের প্রবেশ পথে এবং আরেকটি রেজিস্ট্রার অফিসের সামনে স্থাপন করা হয়েছে।
সেবা কার্যক্রম সম্পর্কে যেকোনো ধরনের অভিযোগ ও পরামর্শ বক্সে জমা দেয়ার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানানো হয়েছে।
বিজ্ঞাপন
পড়ুন : ঢাকা বিশ্ববিদ্যালয়ের সোশ্যাল ওয়েলফেয়ার অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী ২৫ এপ্রিল


