বিজ্ঞাপন

টাঙ্গাইলে বসত ঘরে হামলা, জড়িতদের গ্রেপ্তারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

টাঙ্গাইলের ঘাটাইলে ইয়ার মামুদ নামের এক ব্যক্তির বসত ঘরে হামলা করে বাড়ির সীমানার দেয়াল ভেঙে দেয়া ও গাছ কাটার প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। এসময় ভুক্তভোগী ঘটনায় জড়িততের গ্রেপ্তারের দাবি করেন। মঙ্গলবার দুপুরে উপজেলার চান্দ্রশী এলাকায় এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইয়ার মামুদ।

বিজ্ঞাপন

লিখিত বক্তব্য তিনি বলেন, বিগত ১৯৯৮ সালে ১৬ শতাংশ জমি প্রাপ্ত হয়ে উপজেলার চান্দ্রশী এলাকায় ঘর বাড়ী নির্মাণ ও গাছপালা লাগিয়ে বসবাস করে আসছি। আমার বাসার পূর্ব এবং দক্ষিণ পাশ দিয়ে ১০ ফুট রাস্তা চলাচলের জন্য ব্যবহৃত হয়ে আসছে। আমি ২০১২ সালে আমার বাসার পূর্ব এবং দক্ষিণ পার্শ্বে প্রায় ইটের দেওয়াল নির্মাণ করি। সম্প্রতি আমার পার্শ্ববর্তী প্রতিবেশী আব্দুল মালেক, আব্দুস ছালাম ও মহর আলী এলাকায় সন্ত্রাসী ও কিশোর গ্যাং দিয়ে আমার বাড়ী ঘর উচ্ছেদ করার জন্য হুমকি দেয় এবং আমার ইটের দেয়াল ভাঙে। এতে আমার প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয় এসময় তারা আমাদের বেশ কয়েকটি গাছ কর্তন করেন। এ ঘটনায় আদালতে মামলা দায়ের করলে তারা আরো ক্ষিপ্ত হয়। পরে এলাকার সন্ত্রাসী দিয়ে আমার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। এতে আমি ঘাটাইল থানায় জিডি করি। এছাড়া তারা সন্ত্রাসী দিয়ে পৌরসভার চলমান কাজ বন্ধ করে দেয়।

তিনি আরো বলেন, তারা আমাকে বিভিন্ন সময় বাড়ি ভাঙার হুমকি দিয়ে আসছে। আমি এ ঘটনায় ঘাটাইল পৌরসভায় লিখিত অভিযোগ দেই। পরে গত ৫ মার্চ পৌর সভার সার্ভেয়ার এসে জমির পরিমাপ করে। আমার প্রতিবেশি তাদের দলিলের বাইরে ১.৭৯ শতাংশ জমি দাবি করে সরকারি রাস্তার কাজ বন্ধ রাখে। তারা আমাকে বিভিন্নভাবে হত্যার নাশের হুমকি দিচ্ছে। এতে আমি নিরাপত্তাহীনতায় ভুগতেছি। আমি এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবি করছি। একই সাথে ন্যায় বিচারের দাবি করছি।
সংবাদ সম্মেলনে সাবেক কমিশনার নজরুল ইসলাম তালুকদার, ভুক্তভোগীর শ^শুর আব্দুল জব্বার তালুকদারসহ পরিবারের অন্যন্য সদস্যরা উপস্থিত ছিলেন।


পড়ুন : চরফ্যাশনে এসএসসি পরীক্ষা কেন্দ্রে ফ্যান সংকট, তীব্র গরমে অসুস্থ ২ পরীক্ষার্থী

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন