বিজ্ঞাপন

সরকারি সিদ্ধান্ত ছাড়া বাড়তি ভাড়া না নেওয়ার আহবান বাস মালিক সমিতির

সরকারের পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত বর্তমান নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া না নেয়ার জন্য পরিবহনের মালিকদের নির্দেশ দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে সমিতির মহাসচিব মো. সাইফুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেয়া হয়েছে।

এতে বলা হয়েছে, ডিজেলের মূল্য লিটারপ্রতি ১৫ টাকা বৃদ্ধি এবং ডলারের দাম বাড়ার ফলে যানবাহনের যন্ত্রাংশসহ রক্ষণাবেক্ষণ ব্যয় অনেক বেড়ে গেছে। এই পরিস্থিতি বিবেচনা করে দ্রুততম সময়ের মধ্যে ভাড়া সমন্বয়ের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে মালিক সমিতি।


১৮ এপ্রিল রাতে সরকার জ্বালানি তেলের দাম বাড়ানোর পর থেকেই বাসভাড়া সমন্বয়ের উদ্যোগ নেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এরপর ১৯ এপ্রিল রাতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) কার্যালয়ে ভাড়া পুনর্নির্ধারণ কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। তবে সেই বৈঠকের দুই দিন পেরিয়ে গেলেও সরকার এখনো ভাড়া সমন্বয় করে কোনও প্রজ্ঞাপন জারি করেনি।

বিজ্ঞাপন

পড়ুন : ‘জরুরি চাহিদা’ মেটানোর জন্য জ্বালানি আমদানির সিদ্ধান্ত সরকারের

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন