বিজ্ঞাপন

বাস ভাড়া বাড়লো কিলোমিটারে ১১ পয়সা

ঢাকা-চট্টগ্রামের দূরপাল্লার গাড়িতে প্রতি কিলোমিটারে ১১ পয়সা বেড়েছে বাস ভাড়া। এই বর্ধিত ভাড়া আজ থেকেই কার্যকর হবে বলে জানা গেছে।

বিজ্ঞাপন

আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সচিবালয়ে পরিবহন ভাড়া বাড়ানোর বিষয়ে শ্রমিক মালিকদের সঙ্গে বৈঠক শেষে সড়ক ও পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম এ কথা জানান।

সড়ক মন্ত্রী বলেন, জ্বালানি তেলের দাম কমলে আবার ভাড়া সমন্বয় করা হবে, যদি তেলের দাম বাড়ে তাহলে তখনও দাম সমন্বয় করা হবে।

তিনি আরও বলেন, ঢাকা ও চট্টগ্রামের মধ্যে দূরপাল্লার গাড়িতে প্রতি কিলোমিটারে ভাড়া ১১ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়া আন্তঃজেলার প্রতি কিলোমিটারেও বাড়ানো হবে ১১ পয়সা।

এর আগে তেলের দাম বাড়ার পর থেকেই পরিবহন মালিক ও শ্রমিকরা ভাড়া বৃদ্ধির দাবি জানিয়ে আসছেন। দেশের বিভিন্ন স্থানে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। কোথাও কোথাও এ নিয়ে যাত্রী ও পরিবহন শ্রমিকদের মধ্যে উত্তেজনার ঘটনাও ঘটেছে।

পড়ুন: কিলোমিটারে ১১ পয়সা বাড়লো বাস ভাড়া

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন