বিজ্ঞাপন

ছাত্রদল-শিবিরের পাল্টাপাল্টি মহড়া, ঢাবি ক্যাম্পাস থমথমে

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষ-উত্তেজনার পর পাল্টাপাল্টি মিছিল ও মহড়া করেছে সংগঠনটির নেতাকর্মীরা। ফলে ক্যাম্পাসজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে সরেজমিনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।

বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর, টিএসসি, রাজু ভাস্কর্য এলাকায় ছাত্রদল বা শিবিরের নেতাকর্মীদের তেমন উপস্থিতি দেখা যায়নি। শাহবাগ থানার সামনে কিছু সাংবাদিকের উপস্থিতি দেখা গেছে। তবে শাহবাগ থানার প্রধান ফটক বন্ধ থাকতে দেখা গেছে। ভেতরে পুলিশ সদস্যরা অবস্থান করছেন।

এদিকে শাহবাগ থানায় দুই পক্ষের উত্তেজনার মধ্যে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি জরুরি সংবাদ সম্মেলন আয়োজন করেছে।

এর আগে শাহবাগ থানা ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা, সংঘর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সাংবাদিকসহ অন্তত আটজন আহত হয়েছেন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন।

আহতরা হলেন- ডাকসুর সমাজসেবা সম্পাদক এ বি জুবায়ের (২২), সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক মুসাদ্দিক (২৩), ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তানজিম (২১), শিক্ষার্থী ও সাংবাদিক সিফাত (২০), সাংবাদিক লিটন (২১), সাংবাদিক খালিদ (২১), শিক্ষার্থী দেবাশিষ (২৪) এবং শিক্ষার্থী আলবি (২২)। তারা সবাই বর্তমানে ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন।

বিজ্ঞাপন

পড়ুন : শাহবাগ থানায় ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন