দিনাজপুরে বিজিবির বিশেষ অভিযানে জেলার বিরল সীমান্তে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও একটি বাইসাইকেল উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (২৪ এপ্রিল ২০২৬) সকাল সাড়ে ১১টার দিকেদিনাজপুর ব্যাটালিয়নের (৪২ বিজিবি) অধীনস্থ কিশোরীগঞ্জ বিওপি’র একটি টহল দল চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে জেলার বিরল উপজেলাধীন সীমান্ত মেইন পিলার সংলগ্ন গুচ্ছগ্রাম এলাকা হতে মালিকবিহীন অবস্থায় ১০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং ১টি বাইসাইকেল উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মাদকদ্রব্য ও বাইসাইকেলের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। একই সাথে পালিয়ে যাওয়া সংশ্লিষ্ট মাদক ব্যবসায়ীদের শনাক্তকরণ এবং তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নিতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
দিনাজপুর ব্যাটালিয়নের (৪২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি ভবিষ্যতেও কঠোর ও নিয়মিত অভিযান অব্যাহত রাখবে।
পড়ুন- লেবানন–ইসরায়েল যুদ্ধবিরতি ৩ সপ্তাহ বাড়ানোর ঘোষণা ট্রাম্পের
দেখুন- যাত্রীবাহী বাসের বক্সে করে ছাগল পরিবহনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা


