সোনারগাঁও উপজেলার জামপুর ইউনিয়নে সর্বসাধারণের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ অংশ নিয়ে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা বিএনপির ১নং সহ-সভাপতি ও আসন্ন উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আল মুজাহিদ মল্লিক, জামপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম সানোয়ার, সিনিয়র সহ-সভাপতি মোঃ গিয়াসউদ্দিন ভুঁইয়া, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফ ভুঁইয়া, জাসাস সভাপতি আমির হোসেন, কৃষকদলের আহ্বায়ক ফজলুল হক মেম্বার ও সদস্য সচিব এম এ মিলন ভুঁইয়া।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আবু মোরশেদ মোল্লা, ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কামরুজ্জামান, ইঞ্জিনিয়ার ফারুক, সুলতান আল মামুন, মকবুল ভুঁইয়া, আল আমিন, আলমগীর হোসেনসহ বিভিন্ন ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
মানববন্ধনে বক্তারা বলেন, মাদক সমাজকে ধ্বংস করে দিচ্ছে, তাই যুবসমাজকে রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
পড়ুন- ২৪ ঘন্টায় হাম ও হামের উপসর্গে আরও ৭ শিশু মারা গেছে
দেখুন- ১৩ বছরেও দাবি পূরণ না হওয়ার অভিযোগ রানা প্লাজায় আহত-নি/হ/ত শ্রমিক পরিবারের


