বিজ্ঞাপন

মেহেরপুরে ভারতীয় মদ ও অবৈধ ওষুধ উদ্ধার

মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় মদ ও অবৈধ ওষুধ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত পণ্যের আনুমানিক মূল্য প্রায় ৪ লাখ ৮০ হাজার টাকা।আজ রবিবার দুপুরে বিজিবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞাপন


বিজ্ঞপ্তিতে জানানো হয়, কাজিপুর বিওপির একটি চৌকস টহল দল গোপন সংবাদের ভিত্তিতে কাজিপুর বর্ডারপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় মালিকবিহীন অবস্থায় ২০ বোতল ভারতীয় মদ, ৯০০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট এবং ৬০০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়।


বিজিবি জানায়, এসব পণ্য সীমান্ত দিয়ে অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে রাখা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
উদ্ধারকৃত মালামাল গাংনী থানায় জমা দেওয়া হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।


সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

পড়ুন- রাতে আবারও ইসলামাবাদে ফিরছে ইরানি প্রতিনিধিদল

দেখুন- যু/দ্ধের ময়দান থেকে পালানোর পথ খুঁজছে যুক্তরাষ্ট্র?

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন