বিজ্ঞাপন

রুদেন বিশ্ববিদ্যালয়ে নববর্ষ উদযাপনে পারফর্ম করলেন সোহেল মেহেদী

সাব ও ফ্রেন্ডস অব রাশিয়া-সংগঠনের আয়োজনে ২৬ এপ্রিল অনুষ্ঠিত রুদেন বিশ্ববিদ্যালয়ের ৬৬তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং ঐতিহ্যবাহী বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে একটি জমকালো সন্ধ্যায় পারফর্ম করেন বাংলাদেশি শিল্পী সোহেল মেহেদী ও সাদিয়া লিজা। পাশপাশি ছিল রুশ দল চিন্ময়ের পরিবেশনা; রাশিয়ার ইলোনা ইয়ানকোভস্কায়া এবং রুডন গ্র্যাজুয়েট ডা. আহমাদ আল মুস্তাফিজ (বিপ্লব)-এর একক পরিবেশনা।

সন্ধ্যাটি বিশেষভাবে স্মরণীয় হয়ে ওঠে রুডন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাহিত্য পরিবেশনা এবং এবং রাশিয়ার বিভিন্ন নৃত্যদলের প্রাণবন্ত নৃত্য পরিবেশনার মাধ্যমে — ওকসানা রাতুরি, আলেক্সান্দ্রা সোশনিকোভা, সরস্বতী গ্রুপ এবং অমৃতসর প্রজেক্ট।

বিজ্ঞাপন

আরও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: নজরুল ইসলাম, রাষ্ট্রদূত, বাংলাদেশ দূতাবাস, মস্কো, রাশিয়া, ভ্যাচেস্লাভ আন্দ্রেয়েভিচ ইয়ারমোলায়েভ, রাশিয়ান ফেডারেশনের পররাষ্ট্র মন্ত্রণালয়; একাতেরিনা আন্দ্রেয়েভনা সেম্যোনোভা, রাশিয়ান ফেডারেশনের পররাষ্ট্র মন্ত্রণালয়; আন্দ্রেই আলেক্সান্দ্রোভিচ স্তারকভ, রাশিয়ান ফেডারেশনের পররাষ্ট্র মন্ত্রণালয়; আলেক্সান্দর পেত্রোভিচ দ্যোমিন, বাংলাদেশে (ঢাকা) রাশিয়ান হাউসের সাবেক পরিচালক; আনারা আন্দ্রেয়েভনা তারবায়েভা, প্যাট্রিস লুমুম্বার নামে নামাঙ্কিত পিপলস’ ফ্রেন্ডশিপ ইউনিভার্সিটি অব রাশিয়া (রুডন বিশ্ববিদ্যালয়)-এর প্রাক্তন শিক্ষার্থী সম্পর্ক বিভাগের প্রধান; আন্না আলেক্সেয়েভনা বেলিকোভা, আরটি (রাশিয়া টুডে); মাইক ওকওচে, আরটি (রাশিয়া টুডে), রুডন বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স গ্র্যাজুয়েট; অধ্যাপক রোমেরো বারেনেচে মোইসেস এসাউ, রুদেন বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং একাডেমি; মস্কোতে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাবৃন্দ; ইঞ্জিনিয়ার নাসির উদ্দিন, অধ্যাপক হারুন মাহমুদ টিপু, অধ্যাপক প্রশান্ত ধর, ইঞ্জিনিয়ার জলিল আলমগীর — SAAB ও FRIENDS OF RUSSIA-এর সহ-প্রতিষ্ঠাতা এবং রুদেন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী; প্যাট্রিস লুমুম্বা গণমৈত্রী বিশ্ববিদ্যালয়, রাশিয়া।

এছাড়াও অংশ নেন রাশিয়ান ফেডারেশন ও সোভিয়েত ইউনিয়নের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও গ্র্যাজুয়েটবৃন্দ, যাঁরা বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিত্ব করেন— রাশিয়া, বাংলাদেশ, আজারবাইজান, নাইজেরিয়া, চীন, ভারত, পেরু এবং ইয়েমেন।

প্যাট্রিস লুমুম্বা গণমৈত্রী বিশ্ববিদ্যালয়, রাশিয়া ফ্রেন্ডশিপ ইউনিভার্সিটি অব রাশিয়া (রুদেন বিশ্ববিদ্যালয়)-এর আন্তর্জাতিক বিষয়ক উপাচার্য মারিনা ওলেগোভনা রেকেৎজ-এর পক্ষ থেকে শুভেচ্ছা বার্তাও ছিল আয়োজনের একটি অংশ।

পড়ুন : ১২ মে শুরু হচ্ছে ৭৯তম কান চলচ্চিত্র উৎসব

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন