মানিকগঞ্জ সদর উপজেলার রমনপুর এলাকার আলোচিত ইমরান হোসেন হত্যা মামলায় পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং একজনকে খালাস প্রদান করেছেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালত।
রবিবার (২৬ এপ্রিল) দুপুরে মানিকগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক মো’তাসিম বিল্যাহ এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর বুলবুল আহমেদ গোলাপ।
দণ্ডপ্রাপ্তরা হলেন— সাকিব বিশ্বাস, কালাম মোল্লা, আবদুল্লাহ আল মতিন (বাবু), গোলামমুর রহমান সেলিম ও বুলবুল আহমেদ। আদালত তাদের বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে দুই বছর বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। রায় ঘোষণার সময় আসামিদের মধ্যে গোলামমুর রহমান সেলিম ও বুলবুল আহমেদ পলাতক ছিলেন।
মামলার অপর আসামি মো.নূরুল ইসলাম ভূঁইয়ার বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ায় আদালত তাকে খালাস প্রদান করেন।
পড়ুন- পুলিশসহ জরুরি সেবায় জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে: সংসদে প্রধানমন্ত্রী
দেখুন- মেঘনা আলমের কাছে ট্রেনিং নিতে চেয়েছিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী


