পঞ্চগড়ের বোদায় চতুর্থ শ্রেণীর ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে হবিবর রহমান (৫৮) নামের এক প্রধান শিক্ষককে আটক করে স্থানীয়রা উত্তম মাধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করেছে। রোববার দুপুরে বোদা উপজেলার বেংহারি সরকার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে তাকে আটক করা হয়।তিনি ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
এর আগে সকালে বিদ্যালয়ে শ্লীলতাহানি ঘটনাটি ঘটে।পরে স্থানীয়রা ওই শিক্ষককে মারপিট করে ঘরে অবরুদ্ধ করে রাখে প্রশাসনকে খবর দেয়।
ভুক্তভোগির পরিবার ও স্থানীয়রা জানায়,সকালে ভুক্তভোগী ওই শিক্ষার্থী বিদ্যালয়ে তার ছোট বোনকে দিতে আসে।প্রধান শিক্ষক তাকে পাশের রুমে ডেকে নিয়ে শ্লীলতাহানি করে।পরে বাড়িতে ফিরে তার মাকে বললে তার বাবা হাসান ইসলামসহ স্থানীয় কয়েকজন বিদ্যালয়ে গিয়ে প্রধান শিক্ষককে মারপিট করে ঘরে অবরুদ্ধ করে রাখে।বিষয়টি জানাজানি হলে স্থানীয় শতশত লোকজন বিদ্যালয় মাঠে বিচারের দাবীতে বিক্ষোভ করে।ঘটনাস্থলে উপজেলা নির্বাহী অফিসার রবিউল ইসলাম প্রধান শিক্ষকের সুষ্ঠু বিচারের আশ্বাস দিয়ে পুলিশের হাতে তুলে দেয়।
ভুক্তভোগী ছাত্রীর বাবা হাসান ইসলাম বলেন, আমার ছোট মেয়ে প্রথম শ্রেণীর নুসরাত কে স্কুলে দিতে আমার বড় মেয়ে আসে। এসময় প্রধান শিক্ষক হবিবর মাস্টার আমার বড় মেয়েকে স্কুলের দোতলায় ছোট বাচ্চাদের পড়াতে বলে, আমার মেয়ে দোতলায় গেলে প্রধান শিক্ষক কৌশলে আমার বড় মেয়ে কে পাশে ডেকে নিয়ে গায়ে হাত দেয়।
বোদা উপজেলা নির্বাহী অফিসার মো. রবিউল ইসলাম জানান, প্রধান শিক্ষক যে অপরাধ, তার প্রাথমিক সত্যতা পেয়েছি। এই মুহুর্তে তাকে চাকুরী থেকে অব্যাহতি দিচ্ছি, তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।এছাড়া অন্যান্য শিক্ষকদেরও বদলীর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।
পড়ুন- জ্বালানি সংকট মোকাবিলায় সংসদে বিশেষ কমিটি গঠন, ৩০ দিনের মধ্যে প্রতিবেদন


