বিজ্ঞাপন

ঢাকায় কালবৈশাখীর ছোবল, লঞ্চযাত্রীদের জরুরি সতর্কতা

রোববার সন্ধ্যায় হঠাৎ করেই কালবৈশাখী আঘাত হানে রাজধানী ঢাকার বুকে। পাশপাশি আজকের এই কালবৈশাখী ঝড়ে অত্যন্ত তীব্র বজ্রপাত হচ্ছে। ঢাকার ওপর দিয়ে যে কালবৈশাখি ঝড় অতিক্রম করছে এটি বরিশাল বিভাগের দিকে অগ্রসর হচ্ছে। ফলে বরিশাল বিভাগের দিক থেকে আসা আজ রাতের সকল যাত্রীবাহি জাহাজ ঝড়ের কবলে পড়তে পারে।

মধ্যরাতের মধ্যে বরিশাল বিভাগের জেলাগুলোর ওপর দিয়ে শক্তিশালী কালবৈশাখী ঝড় অতিক্রমের প্রবল আশঙ্কা করা হচ্ছে। ঝড়ের তীব্রতা ও বজ্রপাতের ঝুঁকির কথা বিবেচনা করে ঢাকা ও বরিশাল থেকে যাত্রীবাহী লঞ্চ চলাচলের সময় পরিবর্তনের পরামর্শ দেওয়া হয়েছে।

রোববার (২৬ এপ্রিল) রাতে সামাজিক মাধ্যমে দেয়া এক পূর্বাভাসে এসব তথ্য জানান কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ।

তিনি বলেন, কালবৈশাখী ঝড়টি সন্ধ্যা ৭টার পর থেকে রাত ৮টার মধ্যে বরিশাল বিভাগে প্রবেশ করতে পারে। পুরো বিভাগটি অতিক্রম করতে রাত ১২টা পর্যন্ত সময় লাগতে পারে। বর্তমানে ঢাকার ওপর দিয়ে যে ঝড়টি বয়ে যাচ্ছে, সেই একই ঝড় এখন দক্ষিণ দিকে অর্থাৎ বরিশাল বিভাগের দিকে অগ্রসর হচ্ছে।

ঝড়ের ঝুঁকি এড়াতে লঞ্চ চলাচলের ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বনের অনুরোধ জানানো হয়েছে। ঢাকা থেকে বরিশালসহ দেশের দক্ষিণাঞ্চলের উদ্দেশ্যে যে লঞ্চগুলো বিকেল ৬টা থেকে রাত ১০টার মধ্যে ছাড়ার কথা ছিল, সেগুলো অন্তত রাত ৮টার পরে যাত্রা শুরু করার পরামর্শ দেওয়া হয়েছে।

বরিশাল বিভাগ থেকে ঢাকার পথে রওনা দেওয়া যাত্রীবাহী লঞ্চগুলোকে রাত ১২টার পরে ঘাট ত্যাগ করার অনুরোধ জানানো হয়েছে।

পূর্বাভাসে তিনি আরও জানান, আজকের এই কালবৈশাখী ঝড়ে অত্যন্ত তীব্র বজ্রপাত হচ্ছে। ঢাকার ওপর দিয়ে যে কালবৈশাখি ঝড় অতিক্রম করছে এটি বরিশাল বিভাগের দিকে অগ্রসর হচ্ছে। ফলে বরিশাল বিভাগের দিক থেকে আসা আজ রাতের সকল যাত্রীবাহি জাহাজ ঝড়ের কবলে পড়তে পারে।

এই ঝড়টি একবার অতিক্রম করে চলে যাওয়ার পর আজ রাতে আর নতুন কোনো ঝড়ের সম্ভাবনা নেই। ফলে মধ্যরাতের পর যাত্রা শুরু করলে বড় কোনো সমস্যার আশঙ্কা থাকবে না। যাত্রীদের নিরাপত্তার স্বার্থে লঞ্চ কর্তৃপক্ষ ও সংশ্লিষ্টদের এই সতর্কবার্তা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : বজ্রপাতে সারাদেশে শিক্ষার্থীসহ ১২ জনের মৃত্যু

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন