বিজ্ঞাপন

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ মাঠে গড়ানোর অপেক্ষায়। এর মাঝেই আজ রোববার পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করেছে বিসিবি। যেখানে প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেলেন অমিত হাসান। ঘরোয়া ক্রিকেটে নিয়মিত রান ফোয়ারা ছোটানো এই ব্যাটার এখন অভিষেকের অপেক্ষায়।

পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচকে সামনে রেখে স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি )। ১৫ সদস্যের দলে প্রথমবার ডাক পেয়েছেন তানজিদ হাসান তামিম এবং অমিত হাসান। দেড় বছর পর সাদা জার্সির দলে ফিরেছেন তাসকিন আহমেদ এবং শরিফুল ইসলাম।

বিজ্ঞাপন

চলমান বিসিএলের প্রথম রাউন্ডে ব্যাট হাতে আলো কেড়েছেন অমিত হাসান। সর্বশেষ ম্যাচে করেছেন ১৬২ রান। এই ফরম্যাটে ধারাবাহিকতাও দেখিয়েছেন তিনি। আর তাতে নির্বাচকদের নজরে এসেছেন অমিত। প্রথমবারের মতো কোনো ফরম্যাটে জাতীয় দলের হয়ে ডাক পেলেন।

সাদা বলের ক্রিকেটে নিজেকে প্রমাণ করার পর এবার লাল বলের ক্রিকেটে পা রাখার অপেক্ষায় আছেন ২৫ বছর বয়সী তানজিদ। ২৫টি প্রথম শ্রেণির ম্যাচে ৪০ গড়ে ১৭৯২ রান করা এই বাঁহাতি ওপেনারের ওপর আস্থা রেখেছেন নির্বাচকরা। অন্যদিকে, ২০১৯ সালে অভিষেকের পর থেকে প্রথম শ্রেণির ক্রিকেটে ৪৯ গড়ে রান করা ২৩ বছর বয়সী অমিত হাসানও তার ধারাবাহিকতার পুরস্কার পেয়েছেন।

প্রধান নির্বাচক কাজী হাবিবুল বাশার জানিয়েছেন, ‘তানজিদের টেকনিক এবং অমিতের ধৈর্য ও শৃঙ্খলা টেস্ট ক্রিকেটের জন্য অত্যন্ত উপযোগী। আমরা বিশ্বাস করি তারা দীর্ঘ সময় বাংলাদেশকে সার্ভিস দিতে পারবে।’

পেস আক্রমণে ধার বাড়াতে ফিরেছেন তাসকিন আহমেদ এবং শরিফুল ইসলাম। ২০২৪ সালের নভেম্বরের পর এই প্রথম তারা সাদা পোশাকে ফিরলেন। এছাড়া প্রায় এক বছর পর অফ-স্পিনার নাঈম হাসানও টেস্ট দলে জায়গা করে নিয়েছেন।

আগামী ৩ মে ঢাকায় এসে পৌঁছাবে পাকিস্তান দল। ৮-১২ মে মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম প্রথম টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ-পাকিস্তান। সিলেটে ১৬-২০ মে অনুষ্ঠিত হবে দ্বিতীয় টেস্ট।

প্রথম টেস্টের স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মুমিনুল হক সৌরভ, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, নাঈম হাসান, এবাদত হোসেন চৌধুরী, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা, তানজিদ হাসান এবং অমিত হাসান।

পড়ুন : ১৫০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-নিউজিল্যান্ড টি-টোয়েন্টি ম্যাচ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন