বিজ্ঞাপন

ওমান থেকে আবার পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী

ওমান সফর শেষে আবারও পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ফিরেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে এ খবর জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স।

এদিকে আল জাজিরা বলছে, শনিবার (২৫ এপ্রিল) ইসলামাবাদ ছেড়েছিলেন আরাঘচি। এরপর তিনি আবার পাকিস্তানে ফিরেছেন।

প্রথম দফার সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং অন্যান্য শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে ‘ইরানের বিরুদ্ধে যুদ্ধ স্থায়ীভাবে শেষ করার একটি কার্যকর কাঠামো’র বিষয়ে তেহরানের অবস্থান তুলে ধরেন।

পরে ট্রাম্প জানান, তিনি তার দূতদের পাকিস্তান সফর বাতিল করেছেন।

এরপর আবার আরাঘচি বলেন, ‘যুক্তরাষ্ট্র কূটনীতি নিয়ে সত্যিই আন্তরিক কি না, তা আমি এখনও দেখিনি।’

সূত্র: আল জাজিরা

বিজ্ঞাপন

পড়ুন : রাতে আবারও ইসলামাবাদে ফিরছে ইরানি প্রতিনিধিদল

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন