নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলায় শুল্ক ফাঁকি দিয়ে আনা ভারতীয় মদ উদ্ধারে অভিযান চালিয়েছে পুলিশ। এ অভিযানে ৪৮ বোতল ভারতীয় মদসহ দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় এক লক্ষ ৪৪ হাজার টাকা।
গ্রেপ্তারকৃতরা হলেন- দুর্গাপুরের লক্ষ্মীপুর এলাকার শহীদ ইসলামের দুই ছেলে খোকন ইসলাম (২৬) এবং লোকমান হোসেন (২৪)।
রবিবার (২৬ এপ্রিল) বিকেলে নেত্রকোনা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক (ওসি) দেবাংশু তিনি এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল (শনিবার) সকালের চোরাচালানের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে ভারতীয় মদ এনে বাড়িতে মজুত করে বিক্রি করা হচ্ছে- এমন খবরের ভিত্তিতে ডিবি পুলিশ মাঠে নামে। পরে ৭টার দিকে লক্ষ্মীপুর গ্রামে আসামিদের বাড়ির সমানে দুর্গাপুর থেকে লেংগুরাগামী পাকা রাস্তায় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে আসামিদ্বয় দৌঁড়ে পালানোর চেষ্টা করে। আসামিদ্বয়ের সাথে থাকা পাটের দুই বস্তায় ৪৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করতে সক্ষম হয় ডিবি পুলিশের দলটি।
এ বিষয়ে নেত্রকোনা ডিবি পুলিশের ওসি দেবাংশু বলেন, আসামিদের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত ওই দুই আসামিকে ইতোমধ্যে আদালতে প্রেরণ করা হয়েছে বলেও তিনি জানিয়েছেন।
পড়ুন : ময়মনসিংহে গার্মেন্টস শ্রমিককে সংঘবদ্ধ ধর্ষণে ১ আসামি র্যাবের হাতে গ্রেফতার


