বিজ্ঞাপন

ম্যানেজিং কমিটি নিয়ে বিরোধ, প্রধান শিক্ষিকাকে হুমকির অভিযোগে ভৈরবে শিক্ষার্থীদের বিক্ষোভ

কিশোরগঞ্জের ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ হাইস্কুলে প্রধান শিক্ষিকা শাহানা বেগমকে হুমকি দেওয়ার অভিযোগে উত্তেজনা দেখা দিয়েছে। এ ঘটনার প্রতিবাদে স্কুলের ছাত্র-ছাত্রীরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে।

বিজ্ঞাপন


ঘটনা সূত্রে জানা যায়, সম্প্রতি স্কুলের ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে বিরোধের জেরে ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মিল্লাত হোসেন প্রধান শিক্ষিকা শাহানা বেগমকে হুমকি দেন বলে অভিযোগ ওঠে। বিষয়টি ছড়িয়ে পড়লে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।


এরই প্রতিবাদে আজ(২৭ এপ্রিল) সোমবার সকাল থেকে শিক্ষার্থীরা স্কুল প্রাঙ্গণে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে। পরে তারা একটি মিছিল বের করে এবং প্রধান শিক্ষিকার নিরাপত্তা নিশ্চিত ও ঘটনার সুষ্ঠু বিচারের দাবি জানায়।


এ বিষয়ে ভৈরব উপজেলা নির্বাহী অফিসার কে. এম. মামুনুর রশীদ বলেন, “লিখিতভাবে অভিযোগ পেলে তদন্তের সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”


ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ জামাল উদ্দিন জানান, “ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
অভিযোগের বিষয়ে মিল্লাত হোসেন বলেন, “এটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।”


স্থানীয় সচেতন মহল মনে করছে, শিক্ষাপ্রতিষ্ঠানে এমন ঘটনা অনভিপ্রেত এবং দ্রুত সমাধান না হলে শিক্ষার পরিবেশ ব্যাহত হতে পারে।

পড়ুন- রেকর্ড গড়ে ৬ উইকেটে নিউজিল্যান্ডকে হারালো বাংলাদেশ

দেখুন- আলোচনায় লোডশেডিং, প্রস্তুতি নিতে পারছে না পরীক্ষার্থীরা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন