বাংলাদেশ একটি কৃষিনির্ভর দেশ। দেশের খাদ্য নিরাপত্তা, দারিদ্র্য বিমোচন এবং অর্থনৈতিক উন্নয়নে কৃষির ভূমিকা অত্যান্ত গুরুত্বপূর্ণ। তবে জলবায়ু পরিবর্তন, জনসংখ্যা বৃদ্ধি, জমির পরিমাণ হ্রাস এবং প্রযুক্তিগত সীমাবদ্ধতার কারণে কৃষিখাত নানা চ্যালেঞ্জের সম্মুখীন। এসব চ্যালেঞ্জ মোকাবিলা করে কৃষি উৎপাদন ও উৎপাদনশীলতা বৃদ্ধির মাধ্যমে কৃষিকে আরও টেকসই ও লাভজনক খাতে রূপান্তরের লক্ষ্যে উপজেলা ভিত্তিক কৃষি ঋন প্রচারণা ও আলোচনা সভায় প্রকাশ্যে ঋন বিতরণ অনুষ্ঠানে গোয়াইনঘাট উপজেলার ৩২জন প্রান্তিক কৃষকদের মধ্যে সকল তফসিলী ব্যাংকের ৩২ জন ঋণ গ্রহীতার মধ্যে প্রকাশ্যে ৩৩.৬০ লক্ষ টাকা কৃষি ঋণ বিতরণ করা হয়েছে।
উপজেলা ভিত্তিক কৃষি ঋণ প্রচারণা, আলোচনা সভা ও প্রকাশ্যে ঋণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেটস্থ বাংলাদেশ ব্যংক’র পরিচালক মোহাম্মদ মাহমুদুল হাসান বলেন, কৃষির উন্নয়নে বর্তমান সরকার বিভিন্ন সময়োপযোগী পরিকল্পনা গ্রহণ করেছে। কৃষি উৎপাদন ও উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য সরকার উন্নত ও উচ্চ ফলনশীল বীজ, সুষম সার ব্যবহারের পাশাপাশি আধুনিক সেচ ব্যবস্থা সম্প্রসারণের পরিকল্পনা নেওয়া হয়েছে। কৃষি যান্ত্রিকীকরণে ভর্তুকি প্রদান করে ট্রাক্টর, হারভেস্টার, রিপারসহ বিভিন্ন যন্ত্রপাতি কৃষকদের কাছে সহজলভ্য করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এছাড়াও পতিত জমি আবাদের আওতায় আনা এবং জমির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার জন্য ‘ক্রপ জোনিং’ পদ্ধতি চালু করা হয়েছে।
এর মাধ্যমে নির্দিষ্ট অঞ্চলের মাটি, আবহাওয়া ও পরিবেশের উপযোগী ফসল নির্ধারণ করা হয়। ফলে জমির অপচয় কমে এবং উৎপাদন বৃদ্ধি পায়। একই সাথে পতিত জমি চিহ্নিত করে সেগুলো আবাদের আওতায় আনার জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে, যেমন খাল খনন কর্মসূচির মাধ্যমে ভূ-উপরিস্থ পানি ব্যবহার বৃদ্ধির মাধ্যমে পতিত জমি কৃষির আওতায় আনার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এছাড়া সিলেট অঞ্চলে পতিত জমিসহ চরাঞ্চলের পতিত জমি চাষাবাদের আওতায় আনার জন্য বিশেষ প্রকল্পের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। উপজেলা ভিত্তিক কৃষি ঋণ প্রচারণা ও আলোচনা সভাগুলো মূলত কৃষকদের সহজ শর্তে ঋন প্রাপ্তি, উৎপাদন বৃদ্ধি এবং আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারে উদ্বুদ্ধ করতে আয়োজিত হয়।
এই সভাগুলোতে কৃষি ঋন বিতরণ কমিটির সচিব, ব্যাংক ব্যবস্থাপক এবং কৃষি কর্মকর্তারা অংশ নেন। সভায় কৃষকদের জন্য নতুন ঋন সুবিধা সম্পর্কে অবহিত করা হয়।
সোমবার (২৭ এপ্রিল) সকাল ১১টায় গোয়াইনঘাট উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ ব্যাংক ও উপজেলা তফসিলী ব্যাংক সমূহের আয়োজনে অগ্রণী ব্যাংক (পিএলসি) জাফলং শাখার ব্যবস্থাপক সুধাংশু শেখর দত্ত সঞ্চালনায় এবং গোয়াইনঘাট, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ওমর ফারুক’র সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলাস্থ সালুটিকর অগ্রণী ব্যাংক পিএলসি’র এসপিও ব্যবস্থাপক, দেবাশীষ রায়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন অগ্রণী ব্যাংক (পিএলসি)’র উপ-মহাপরিচালক (মহাব্যবস্থাপক সচিবালয় সিলেট সার্কেল) মোহাম্মদ মাঈনউদ্দীন, গোয়াইনঘাট উপজেলা কৃষি কর্মকর্তা রায়হান পারভেজ রনি, উপজেলা মৎস্য কর্মকর্তা আমিনুর রহমান, প্রাণী সম্পদ কর্মকর্তা জামাল উদ্দিন প্রমূখ।
উল্লেখ্য: সভায় গোয়াইনঘাট উপজেলার সকল তফসিলী ব্যাংকের শাখা ব্যবস্থাপকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
পড়ুন : হবিগঞ্জে বিজিবির উদ্যোগে বিনামূল্যে চক্ষু শিবির ও ঔষধ বিতরণ


