বিজ্ঞাপন

বিশ্বকাপ শেষ জাভি সিমন্সের

গত শনিবার উভলসের বিপক্ষে খেলার মাঝপথে স্ট্রেচারে করে জাভি সিমন্সের মাঠ ছাড়ার সময়ই বিপদ আঁচ করা গিয়েছিল। গতকাল সোমবার এলো আনুষ্ঠানিক বিবৃতি। ডাচ এ উইঙ্গারের ক্লাব টটেনহ্যামের পক্ষ থেকে জানানো হয়েছে, বাঁ পায়ের লিগামেন্ট ছিঁড়ে গেছে তাঁর। আগামী সপ্তাহে অস্ত্রোপচার করা হবে। চলতি মৌসুম তো বটেই, আগামী ১০ জুন শুরু হতে যাওয়া বিশ্বকাপেও খেলা হবে না সিমন্সের। এ ধরনের চোট থেকে সেরে উঠতে ৬ থেকে ৯ মাস লাগে।   

বিজ্ঞাপন

বিশ্বকাপে রোনাল্ড কোম্যানের দলের গুরুত্বপূর্ণ সদস্য মনে করা হচ্ছিল সিমন্সকে। ২৩ বছর বয়সী এ তারকাকে হারানো নেদারল্যান্ডসের জন্য বড় ধাক্কাই। ২০২২ বিশ্বকাপ দিয়ে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয় তাঁর। জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ৩৪ ম্যাচ খেলে ৬ গোল করেছেন তিনি। গত মাসে দেশের হয়ে সর্বশেষ প্রতিনিধিত্ব করেন তিনি। 

শনিবার উলভসের বিপক্ষে ১-০ গোলে জেতা ম্যাচে ৬৩ মিনিটে চোট পান সিমন্স। টটেনহ্যামের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘জাভি সিমন্স অ্যান্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট (এসিএল) ছিঁড়ে গেছে। আগামী সপ্তাহে তাঁর অস্ত্রোপচার করা হবে। এরপর আমাদের মেডিকেল টিমের তত্ত্বাবধানে তাঁর পুনর্বাসন শুরু হবে।’ সিমন্স কবে মাঠে ফিরতে পারেন, সেটা ক্লাবের পক্ষ থেকে পরিষ্কার করে বলা হয়নি। তবে কমপক্ষে ছয় মাস লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে। 

চোট পাওয়ার পরদিনই সামাজিক মাধ্যমে হতাশা প্রকাশ করেন সিমন্স, ‘মানুষ বলে জীবন নিষ্ঠুর হতে পারে, আজ সে রকমই মনে হচ্ছে। মৌসুমে আমার পথচলা হুট করে থমকে গেল এবং সবকিছু মেনে নেওয়ার চেষ্টা করছি। সত্যি বলছি, ভেঙে পড়েছি…!’ তাঁর এভাবে ছিটকে যাওয়াটা রেলিগেশনের শঙ্কায় থাকা টটেনহ্যামের জন্যও বিরাট ধাক্কা। 

পড়ুন:রেকর্ড গড়ে ৬ উইকেটে নিউজিল্যান্ডকে হারালো বাংলাদেশ

দেখুন:ইরানের যে শক্তিতে কাঁপছে ট্রাম্প-নেতানিয়াহু! 

ইমি/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন