“সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ”এই প্রতিপাদ্য সামনে রেখে চরফ্যাশনে জাতীয আইনগত সহাযতা দিবস-২০২৬ উদযাপন হয়েছে । দিবসটি উপলক্ষে আজ ২৮ এপ্রিল ( মঙ্গলবার) সকাল সাড়ে ১০টায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আযােজন করা হয।
র্যালটি চরফ্যাশন চৌকি আদালত চত্বর থেকে শুরু হয়ে বাজারের প্রধান প্রধান সডক প্রদক্ষিণ শেষে চরফ্যাশন আদালত ভবন চত্বরে এসে শেষ হয। এরপর আদালত প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয।উপজেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে অনুষ্ঠিত সভায সভাপতিত্ব করেন মো: আফজাল হোসেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ও দাযরা জজ মোঃ সাখাওযাত হোসাইন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুগ্নু জেলা ও দায়রা জজ রুবাযতে হোসেন, সিনিযর সহকারী জজ রেজাউল করিম বাধন, সিনিযর জুডিসিযাল ম্যাজিস্ট্রেট আফজাল হোসেন ,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এমাদুল হোসেন।
অন্যদের মধ্যে চরফ্যাশন উপজেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট রমিজ হোসেন, অতিরিক্ত পিপি এডভোকেট হয়রত আলী হিরনসহ আইনজীবীরা উপস্থিত ছিলেন।
পড়ুন- রূপপুরে পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে জ্বালানি লোডিং কার্যক্রম শুরু
দেখুন- পঞ্চগড়ে ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে প্রধান শিক্ষক আটক


