বিজ্ঞাপন

পলাশে বৃষ্টির পানিতে সড়কের ঢালাই: সমালোচনার মুখে পুরো ঢালাই তুলে নিল ঠিকাদার

নরসিংদীর পলাশে একটি আরসিসি সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ উঠেছে। ঠিকাদারি প্রতিষ্ঠান বৃষ্টির মধ্যে হাঁটু পানিতে কংক্রিট, বালি ও সিমেন্ট মিশিয়ে সড়ক নির্মাণের কাজ করে। পরে স্থানীয় এলাকাবাসীর তোপের মুখে সেই সড়কের ঢালাই তুলে নতুন করে নির্মাণ কাজ শুরু করতে হয় ঠিকাদারকে।

বিজ্ঞাপন

আজ মঙ্গলবার পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়ন পরিষদের সামনে এই অনিয়মের ঘটনা ঘটে।

জানা যায়, পাঁচদোনা–ডাঙ্গা বাজার পর্যন্ত চার লেন সড়কের একটি অংশে, ডাঙ্গা বাজার থেকে ইউনিয়ন পরিষদের পাশ পর্যন্ত ১২০ মিটার আরসিসি ঢালাই সড়ক নির্মাণের কাজ করে ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স (এনডিই) লিমিটেড নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। স্থানীয়দের অভিযোগ, সড়ক নির্মাণের শুরু থেকেই বিভিন্ন অনিয়মের আশ্রয় নেয় প্রতিষ্ঠানটি।

আজ মঙ্গলবার সকালে প্রবল বৃষ্টির মধ্যে সড়কে জমে থাকা প্রায় হাঁটু পানির মধ্যেই কংক্রিট, সিমেন্ট ও বালির মিশ্রণ দিয়ে ঢালাইয়ের কাজ শুরু করা হয়। পরে স্থানীয়রা বিষয়টি দেখে মোবাইলে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন। এর পরই শুরু হয় ব্যাপক সমালোচনা।

পরে নরসিংদী সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে এসে অনিয়ম দেখতে পেয়ে সড়কটি নতুন করে নির্মাণের নির্দেশ দেন।

নরসিংদী সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী প্রজেনজিৎ পাল জানান, সড়ক নির্মাণে কিছু গাফিলতি পাওয়া গেছে। বিষয়টি ঠিকাদারি প্রতিষ্ঠানকে জানানো হয়েছে এবং তারা সড়কটি নতুন করে নির্মাণ করবে।

এদিকে অনিয়মের কথা স্বীকার করে ঠিকাদারি প্রতিষ্ঠানের সাইট ইঞ্জিনিয়ার নাছির উদ্দিন বলেন, নির্মাণ কাজের সময় বৃষ্টি শুরু হওয়ায় কিছু অংশ পানির মধ্যে ঢালাই হয়ে যায়। পরে দ্রুত কাজ বন্ধ করে দেওয়া হয়।

পড়ুন- বাংলাবাজারে বইয়ের দোকানে আগুন, নিয়ন্ত্রণে ২ ইউনিট

দেখুন- বর্ধিত ভাড়ায় চলছে গণপরিবহন, কোন রুটে কত ভাড়া?

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন