বিজ্ঞাপন

পদ্মার এক পাঙাশ মাছের মাছের দাম ৭০ হাজার টাকা !

রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া পদ্মা নদীতে জেলে এরশাদ হালদারের জালে ধরা পড়েছে ২৫কেজি ওজনের একটি বড় পাঙাশ মাছ। যার দাম হয়েছে-৭০ হাজার টাকা!

বিজ্ঞাপন

মঙ্গলবার সকাল ৬টার দিকে দৌলতদিয়া – পাঁটুরিয়া নৌরুটের পদ্মা নদীর মোহনায় মাছটি ধরা পড়ে।

পাঙাশ মাছ পাওয়া স্থানীয় জেলে এরশাদ হালদার জানান,সোমবার রাতে বাড়ি থেকে বের হয়ে কয়েকজন মিলে নৌকা নিয়ে মাছ ধরার জন্য নদীতে জাল ফেলে বসে থাকি এতে কোন মাছ ধরা না পড়ায় সকাল সাড়ে ৬ টার দিকে জালে জোরে একটা ধাক্কা দিলে বুঝতে পারি জালে বড় কোন মাছ ধরা পড়েছে।পরে জাল তুলে দেখি বিশাল একটি পাঙাশ মাছ ধরা পড়েছে।পরে সকাল ৭টার দিকে দৌলতদিয়া মাছ বাজারের রেজাউলের আড়তে মাছটি নিয়ে গেলে দৌলতদিয়া ৫ নম্বর ফেরী ঘাটের মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা ২ হাজার ৮শত টাকা কেজি দরে মাছটি মোট ৭০ হাজার টাকা দিয়ে আমার কাছ থেকে কিনে নেন।

এ বিষয়ে মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা বলেন মঙ্গলবার সকালে ৭ টার দিকে পাঙাশ মাছটি ২ হাজার ৮ শত টাকা কেজি দরে মোট- ৭০হাজার টাকায় দৌলতদিয়া মাছ বাজার থেকে মাছটি কিনে নিয়েছি। পরে মোবাইল ফোনের মাধ্যমে ঢাকার গুলিস্থানের এক ব্যবসায়ীর কাছে কেজিতে ৫০ টাকা লাভ রেখে মাছটি বিক্রি করে দিয়েছি।তবে“এমন বড় মাছ নদীতে এখন খুব একটা পাওয়া যায়না। আড়ত থেকে আমার দোকানে মাছটি আনতেই মাছটি দেখতে অনেক মানুষ ভিড় জমিয়েছেন। তবে এ পাঙাশ মাছটি বিক্রি করে আমি ভালো দাম ও পেয়েছি বলে জানান এই ব্যবসায়ী।

পড়ুন- বিদ্যুৎ-জ্বালানি ইতিহাসে এক নতুন অধ্যায়ে বাংলাদেশ

দেখুন- সামান্য কারণে উত্তেজনা সৃষ্টি করা ঠিক নয়: স্পিকার

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন