বিজ্ঞাপন

মাগুরায় ক্লিনিক এন্ড ডায়াগনস্টিকের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

মাগুরা (প্রা:) হাসপাতাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচন (২০২৬-২৮) উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
সভাপতি পদে ৩১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মোঃ তারেক হোসেন, সেক্রেটারি পদে ৪৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মো. জিহাদ শেখ টিক্কা, সাংগঠনিক পদে ২৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মোঃ সাব্বির হুসাইন সংগ্রাম এবং কাশিয়ার পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন মো. রবিউল ইসলাম।

বিজ্ঞাপন

নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্বশীলরা জানান, কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠু ও নিরপেক্ষভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে মাগুরা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত নির্বাচনে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার ও মাগুরা প্রেসক্লাবের সেক্রেটারী শফিকুল ইসলাম শফিক।

নির্বাচনে তিনটি পদে ১১ জন প্রার্থী ছিলেন। সর্বমোট ৮২ জন ভোটার তারা সবাই ভোট প্রদান করেছেন।

নবনির্বাচিত নেতৃবৃন্দ সংগঠনের উন্নয়ন, সদস্যদের স্বার্থ সংরক্ষণ এবং স্বাস্থ্যসেবার মানোন্নয়নে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন