বিজ্ঞাপন

মায়ের নাম আইন, বাবার নামও আইনঃ ডিসি গাজীপুর

একদিন খানিকটা বিরক্ত হয়ে এক ভদ্রমহিলাকে বলেছিলাম—“ মা রে আমার বাবার নাম হচ্ছে আইন, আর মায়ের নামও আইন। তাই যে যত শক্তিশালী তদবির করেননা কেন এই দুইটার বাইরে আমি যেতে পারবো না”।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৮ এপ্রিল) জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় গাজীপুরের জেলা প্রশাসক মো: নুরুল করিম ভুইয়া একথা বলেন।

তিনি আরও বলেন, আমার কাছে মানুষ প্রচুর তদবির নিয়ে আসেন। আমি অনেকগুলো ফোন মাঝে মাঝে তদবিরের যন্ত্রনায় চিন্তা করি ধরবো কি ধরবো না। তদবিরে সেদিন এখানে উপস্থিত বিচারকবৃন্দ ও আইনজীবীবৃন্দও যারা আইনের পেশার সঙ্গে আছেন এবং আইনের ভিত্তিতে বিচার করেন তাদেরও নিশ্চয়ই বাবা এবং মা দুজনেরই নাম আইন।

জেলা প্রশাসক বলেন, আইনগত সহায়তা দেবার ক্ষেত্রে আমরা যদি বেশি বেশি করে সবাইকে জানাতে পারি যে আপনার এই লিগাল এইড আইনি সুবিধা আছে। আপনি এভাবে মামলাটা রুজু করলে এই আইনি সহায়তা পাবেন। তাহলে দরিদ্র মানুষেরাও দ্রুত সুবিচার পাবেন। লিগ্যাল এইডের মাধ্যমে বিকল্প বিরোধ নিষ্পত্তি বা সালিশি ব্যবস্থা মাধ্যমে মানুষ সরকারি খরচে আইনি সুবিধা গ্রহণ করতে পারবেন।

‘সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান আবুল হাসনাত মোঃ আবদুল ওয়াদুদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে মহানগর দায়রা জজ শাহরিয়ার ইসলাম, পুলিশ সুপার মোঃ শরিফ উদ্দীন, চীফ জুডিশিয়াল ম‍্যাজিস্ট্রেট জিহাদুর রহমান সহ জেলা ও মহানগরের জিপি ও পিপিরা বক্তব্য রাখেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন