বিজ্ঞাপন

মৌলভীবাজার ও নেত্রকোনায় বন্যা, আরও ৩ জেলায় বন্যার আশঙ্কা

দেশের অধিকাংশ জায়গায় মঙ্গলবার (২৮ এপ্রিল) থেকে শুরু হওয়া ভারী থেকে অতিভারী বৃষ্টির কারণে ইতিমধ্যে দুই জেলায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ায় এখন আরও তিন জেলা বন্যার কবলে পড়তে পারে।

বিজ্ঞাপন

বুধবার (২৯ এপ্রিল) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের উপবিভাগীয় প্রকৌশলী পার্থ প্রতীম বড়ুয়া জানান, ভারী বৃষ্টিপাতের ফলে মৌলভীবাজার ও নেত্রকোনা জেলার নিম্নাঞ্চলে বন্যা শুরু হয়েছে। টানা বৃষ্টিপাতে নদ-নদীর পানি বাড়ছে, যার ফলে হবিগঞ্জ, সুনামগঞ্জ ও সিলেট জেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্যমতে, দেশের চারটি নদী—ভুগাই কংস, মনু, সোমেশ্বরী ও মগরা—বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর মধ্যে মনু বাদ দিয়ে বাকি তিনটি নদী নেত্রকোনা জেলার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, দেশের অভ্যন্তরে বজ্রমেঘ তৈরি অব্যাহত থাকায় আগামী তিন দিন রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে। ভারী বৃষ্টিপাতের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধ্বস হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

পড়ুন: গ্রিন ঢাকা সিটি গড়তে নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে: প্রধানমন্ত্রী

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন