বিজ্ঞাপন

মেহেরপুরে মাদকবাহী মাইক্রোবাসের ধাক্কায় আহত গৃহকর্তা, পাচারকারী আটক

মেহেরপুর সদর উপজেলার তেরঘরিয়া গ্রামে ভোরের নিস্তব্ধতা ভেঙে একটি মাদকবাহী মাইক্রোবাস দ্রুত গতিতে ঘুমন্ত মানুষের বাড়িতে ঢুকে পড়ে। এতে ঘরের ইটের দেয়াল ভেঙে গৃহকর্তা আরশাদ আলী আহত হন। এ সময় স্থানীয়রা গাঁজাসহ মাদক পাচারকারী অনিক হোসেন বিপ্লবকে আটক করে পুলিশে সোপর্দ করে।

বিজ্ঞাপন

বুধবার (২৯ এপ্রিল) ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, আরশাদ আলীর বাড়ি সড়কের পাশেই অবস্থিত। ভোরে যখন তার পরিবার গভীর ঘুমে আচ্ছন্ন ছিল, তখন একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে বাড়ির দেয়ালে ধাক্কা দেয়। এতে দেয়াল ভেঙে আরশাদ আলী আহত হন। দুর্ঘটনার পর মাইক্রোবাসটি উল্টে রাস্তার ওপর পড়ে যায়। আশপাশের মানুষ শব্দ শুনে এসে গাড়ির ভেতরে গাঁজা দেখতে পায় এবং চালককে আটক করে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটক ব্যক্তিকে নিজেদের হেফাজতে নেয়। আহত আরশাদ আলীকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

মেহেরপুর সদর থানার রামদাসপুর পুলিশ ক্যাম্পের এসআই অনুপ কুমার দাস জানান, সীমান্ত এলাকা থেকে গাঁজা নিয়ে দ্রুত গতিতে গন্তব্যে যাওয়ার সময় মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে বাড়িতে ঢুকে পড়ে। গাঁজা ও গাড়িসহ পাচারকারী বিপ্লবকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক পাচারের মামলা প্রক্রিয়াধীন।

পুলিশ ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের শনাক্তে কাজ করছে।

পড়ুন: মৌলভীবাজার ও নেত্রকোনায় বন্যা, আরও ৩ জেলায় বন্যার আশঙ্কা

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন