ঢাকা ও এর আশপাশের এলাকায় আজ দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল সাতটা থেকে পরবর্তী ছয় ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞাপন
এতে বলা হয়, ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এ ছাড়া দক্ষিণ অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়, আজ সকাল ছয়টায় ঢাকায় তাপমাত্রা ২১ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে এবং আর্দ্রতার পরিমাণ ছিল ৯৮ শতাংশ।


