বিজ্ঞাপন

গাজীপুরে বালতির পানিতে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত শিশুটির নাম ইমা।

বিজ্ঞাপন


স্থানীয় সূত্রে জানা যায়, ইমার বাবা মোহাম্মদ ইসলাম পেশায় একজন রাজমিস্ত্রি এবং মা গৃহিণী। তাদের গ্রামের বাড়ি জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার আলীর পাড়া গ্রামে। জীবিকার তাগিদে তারা গাজীপুরের কোনাবাড়ী এলাকার আমবাগ মিতালী ক্লাব এলাকায় আব্দুস সামাদের বাড়িতে ভাড়া থাকেন।


ঘটনার সময় শিশুটির বাবা-মা বাসার ভেতরে ঘুমিয়ে ছিলেন। এ সুযোগে ইমা খেলতে খেলতে একসময় গোসলখানায় ঢুকে পড়ে। সেখানে রাখা অর্ধেক পানিভর্তি একটি বালতিতে অসাবধানতাবশত পড়ে যায়। দীর্ঘ সময় পানির মধ্যে থাকার কারণে তার শ্বাসরোধ হয়ে মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।


পরে পরিবারের সদস্যরা শিশুটিকে উদ্ধার করে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রতিবেশীরা জানান, এ ধরনের দুর্ঘটনা অত্যন্ত বেদনাদায়ক এবং শিশুদের ক্ষেত্রে সামান্য অসতর্কতাও বড় বিপদের কারণ হতে পারে। তারা শিশুদের নিরাপত্তায় অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন।

কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইফতেখার হোসেন জানান, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। পুলিশ ঘটনাস্থলে গিয়ে খোঁজখবর নিচ্ছে।

পড়ুন- সেই শিশুর জন্য এবার উপহার পাঠালেন প্রধানমন্ত্রী

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন