বিজ্ঞাপন

রাজধানীতে ‘প্রধানমন্ত্রী’ তারেক রহমানের প্রথম জনসভা, নেতাকর্মীদের ঢল

পবিত্র কোরআন তেলাওয়াত ও দোয়ার মধ্যে দিয়ে শুরু হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল— বিএনপির শ্রমিক সমাবেশ।

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বিএনপির শ্রমিক সমাবেশে যোগ দিতে জুমার নামাজের পর নেতাকর্মীদের ঢল নেমেছে। নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনের সড়কে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেবেন। প্রধানমন্ত্রী হওয়ার পর এটাই হতে যাচ্ছে রাজধানী ঢাকায় তার প্রথম জনসভা।

বৈরী আবহাওয়া উপেক্ষা করে ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকা ছাড়াও আশপাশের জেলা থেকে বিপুল সংখ্যক শ্রমিক ও নেতাকর্মী সমাবেশে যোগ দিচ্ছেন।

সমাবেশ উপলক্ষে দুপুর ১টা থেকেই রাজধানীর বিভিন্ন ইউনিট থেকে নেতাকর্মীরা দলে দলে মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হন৷ পুরুষের পাশাপাশি শ্রমিক দলের এ আয়োজনে যোগ দিয়েছেন কর্মজীবী নারীরাও৷

সকালে নয়াপল্টনের সড়কে প্রবল বর্ষণে পানি জমলেও দুপুরের আগেই তা নেমে যায়। সমাবেশ ঘিরে নেতা-কর্মীদের মধ্যে বিপুল উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে। অনেকেই লাল ক্যাপ, টি-শার্ট, ব্যানার ও ঢোল নিয়ে উপস্থিত হয়েছেন। লাল টুপি মাথায় হাজারো নেতা-কর্মীর করতালি আর স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠেছে পুরো এলাকা।

এদিকে প্রধানমন্ত্রীর আগমন এবং সমাবেশের সার্বিক নিরাপত্তায় বিপুল সংখ্যক পুলিশ, র‌্যাব, বিজিবি, ডিবি সদস্যসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যদের মোতায়েন করা হয়েছে৷ রাখা হয়েছে জরুরি অগ্নিনির্বাপক ব্যবস্থাও।

বিজ্ঞাপন

পড়ুন : নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ দুপুরে, থাকছেন তারেক রহমান

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন