বিজ্ঞাপন

জার্মানিতে প্রথমবার খেলতে গেলেন হকির আমিরুল

বর্তমানে বাংলাদেশের বড় তারকা আমিরুল ইসলাম। গত বছর ভারতে অনুষ্ঠিত যুব হকি বিশ্বকাপে সর্বোচ্চ ১৮ গোল করে আলো কেড়েছিলেন ড্র্যাগ-ফ্লিকার আমিরুল। পাঁচ ম্যাচে চার হ্যাটট্রিক করা ফরিদপুর থেকে উঠে আসা এ তরুণ এবার ইউরোপে খেলার ডাক পেলেন। জার্মানির বুন্দেসলিগা-২ এ খেলার উদ্দেশ্যে গতকাল বৃহস্পতিবার আমিরুলসহ বাংলাদেশের ১০ হকি খেলোয়াড় ঢাকা ছাড়েন। 
এক সময় জার্মানির লিগে খেলতেন বাংলাদেশের হকির অনেক তারকা। মাঝে সেই পথ বন্ধ হয়ে যায়। দীর্ঘদিন পর বাংলাদেশ থেকে একসঙ্গে এত খেলোয়াড় জার্মানিতে খেলতে গেলেন। আগামী দুই মাস অনুশীলনের পাশাপাশি টিএইচভি ও এইচটিসি ক্লাবের হয়ে মাঠে নামবেন দ্বীন ইসলাম ইমন, রোমান সরকার, রকিবুল হাসান, মাহবুব হোসেন জয়, ইমরান পিন্টু ও আশরাফুল ইসলাম। প্রথমবার ইউরোপের লিগে খেলার সুযোগ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন আমিরুল ইসলাম, ‘প্রথমবার দেশের বাইরে লিগ খেলতে যাচ্ছি, অনেক ভালো লাগছে। আশা করছি, ওখানে নতুন কিছু শিখতে পারব।’ আমিরুলের প্রথম হলেও জার্মানিতে খেলার অভিজ্ঞতা আছে রোমান সরকারের, ‘ওখানকার সবকিছু অত্যন্ত উন্নত মানের। খেলার পাশাপাশি আমাদের অনেক কিছু শেখার আছে। এই সময়ে বসে না থেকে প্রতিযোগিতামূলক খেলার মধ্যে থাকাটা সবার জন্যই ইতিবাচক।’
ইউরোপে খেলার সুযোগ এলেও দেশের ঘরোয়া লিগ নিয়ে আক্ষেপ ঝরেছে ফরোয়ার্ড দ্বীন ইসলাম ইমনের কণ্ঠে, ‘ইউরোপে খেলা আমাদের জন্য বড় সুযোগ। কিন্তু দুঃখের বিষয় হলো আমাদের দেশের লিগ অনিয়মিত। ইউরোপ থেকে ফিরে এসে কোথায় খেলব, তা জানি না। লিগ-২ এর ক্লাবগুলোতে আমাদের সমমানের বা তার চেয়েও উন্নত অ্যাথলেটরা রয়েছেন। সেখানে আমাদের আগে থেকেই সুনাম থাকায় নিয়মিত আমন্ত্রণ আসে। আমরাও চেষ্টা করি নিজেদের সেরাটা দিয়ে সেই মান ধরে রাখতে।

বিজ্ঞাপন

পড়ুন:সমন্বিত নিরাপত্তা জোরদারে আনসার ও বিসিবির চুক্তি স্বাক্ষর

দেখুন:‘ঋণ খেলাপি’ নিয়ে সংসদে যা বললেন অর্থমন্ত্রী

ইমি/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন