বিজ্ঞাপন

ময়মনসিংহে মহান মে দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

সুস্থ শ্রমিক কর্মঠ হাত, আসবে এবার নব প্রভাত’ এই শ্লোগানকে বুকে ধারণ করে ময়মনসিংহে দিনব্যাপী নানা কর্মসূচীর মধ্যদিয়ে মহান মে দিবস পালিত হয়েছে।
সকালে জেলা প্রশাসন ও আঞ্চলিক শ্রম দপ্তরের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সমানে থেকে বেলুন উড়িয়ে বর্ণাঢ্য র‍্যালির উদ্বোধন করেন সদর আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ। র‍্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে টাউন হল তারেক সস্মৃতি মিলনায়তনে আলোচনা সভায় যোগ দেয়। পরে অতিরিক্ত জেলা প্রশাসক গোলাম মাসুম প্রধানের সভাপতিত্বে মে দিবস, জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন, জেলা শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ আবু সাঈদ, সাধারণ সম্পাদক মো. মুফিদুল ইসলাম মোহন,জেলা মটর মালিক সমিতির সভাপতি আবু সাঈদ,জেলা মটরযান শ্রমিক ইউনিয়নের সভাপতি নজরুল ইসলামসহ শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়াও নগরীতে শ্রমিক দল, শ্রমিক ফেডারেশন, ট্রেড ইউনিয়নসহ বিভিন্ন শ্রমিক সংগঠন আয়োজিত র‍্যালিতে ব্যানার, ফেস্টুন নিয়ে শ্রমজীবী মানুষেরা অংশ নেন।

বিজ্ঞাপন

পড়ুন:জিয়াউর রহমানের ত্রিপক্ষীয় শ্রমনীতি শ্রম কল্যাণের ভিত্তি মজবুত করেছে: রাষ্ট্রপতি

দেখুন:‘ঋণ খেলাপি’ নিয়ে সংসদে যা বললেন অর্থমন্ত্রী

ইমি/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন