মহান মে দিবস উপলক্ষে নোয়াখালীতে বর্ণাঢ্য র্যালী ও সমাবেশ করেছে শ্রমিক দল।
শুক্রবার (০১ মে) বিকালে নোয়াখালী শহরের জেলা জামে মসজিদ মোড় থেকে জেলা শ্রমিক দলের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে জেলা শ্রমিক দলের সভাপতি দেলোয়ার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির ভাইস চেয়ারম্যান মো.শাহজাহান এমপি।
সমাবেশে অন্যান্যের মধ্যে জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, পৌর বিএনপির সাবেক সভাপতি আবু নাছের, জেলা বিএনপি নেতা শহিদুল ইসলাম কিরন, জেলা জজ আদালতের পিপি এডভোকেট শাহাদাত হোসেন, সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি জসিম উদ্দিন’সহ জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ এবং শ্রমিকবান্ধব নীতি বাস্তবায়নের দাবি জানান।
র্যালী ও সমাবেশে শ্রমিকদলের বিভিন্ন উপজেলা ও পৌরসভা ইউনিটের নেতাকর্মী অংশ নেয়।
পড়ুন : ভারী বৃষ্টিতে বিকল্প সড়ক ভেঙে কসবা-আখাউড়া সড়কে যান চলাচল বন্ধ


