বিজ্ঞাপন

ঢাকা আইনজীবী সমিতির সেক্রেটারি মানিকগঞ্জের কালাম খান

ঢাকা আইনজীবী সমিতি ২০২৬-২০২৭ কার্যকরী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বিএনপি ও গণঅধিকার পরিষদ সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল(নীল প্যানেল) সব কটি পদে জয় পেয়েছে।

বিজ্ঞাপন

অন্যদিকে, বাংলাদেশ জামায়াতে ইসলামী আর জাতীয় নাগরিক পার্টি সমর্থিত আইনজীবী ঐক্য পরিষদ (সবুজ প্যানেল) কোনো পদে জয় পায়নি।

আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে ৪ হাজার ৪৮৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো. আনোয়ার জাহিদ ভূঁইয়া এবং সাধারণ সম্পাদক পদে ৪ হাজার ৪৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আবুল কালাম খান। কালাম খান মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা রামকৃষ্ণপুর ইউনিয়নের ভাটিকান্দি গ্রামের সন্তান।
কালাম খান ঐতিহ্যবাহী পাটগ্রাম অনাথবন্ধু সরকারি উচ্চ বিদ্যালয় এর ১৯৮৮ ব‍্যাচের প্রাক্তন ছাত্র।
অ‍্যাডভোকেট মোহাম্মদ আবুল কালাম খান “ঢাকা আইনজীবী সমিতি”র সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় পাটগ্রাম অনাথবন্ধু স্কুল পরিবারের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টও করছেন অনেকেই।

গত শুক্রবার (১ লা মে) রাতে ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার মো. বোরহান উদ্দিন ফলাফল ঘোষণা করেন।

অন্যান্য বিজয়ীরা হলেন—সিনিয়র সহসভাপতি মো. রেজাউল করিম চৌধুরী, সহসভাপতি মো. আবুল কালাম আজাদ, কোষাধ্যক্ষ মোহাম্মদ আনিসুজ্জামান, সিনিয়র সহসাধারণ সম্পাদক মো. এলতুতমিশ সওদাগর, সহসাধারণ সম্পাদক মো. মাহাদী হাসান জুয়েল, লাইব্রেরি সম্পাদক খন্দকার মাকসুদুল হাসান, সাংস্কৃতিক সম্পাদক মারজিয়া হীরা, অফিস সম্পাদক মো. আফজাল হোসেন মৃধা, ক্রীড়া সম্পাদক মো. সোহেল খান, সমাজকল্যাণ সম্পাদক এ.এস.এম ফিরোজ এবং তথ্য ও যোগাযোগ সম্পাদক শফিকুল ইসলাম।

সদস্য পদে নির্বাচিত হয়েছেন—এএইচএম রেজওয়ানুল সাঈদ, ফারজানা ইয়াসমিন, মো. আদনান রহমান, মো. নিজাম উদ্দিন, মো. নজরুল ইসলাম, মো. সানাউল, মামুন মিয়া, মুজাহিদুল ইসলাম, শেখ শওকত হোসেন এবং সৈয়দ সারোয়ার আলম।

এর আগে, গত বুধবার ও বৃহস্পতিবার দুই দিনে সভাপতি, সাধারণ সম্পাদকসহ ২৩টি পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে ২০ হাজার ৭৮৫ ভোটারের মধ্যে ৭ হাজার ৬৯ জন ভোট দেন।

নির্বাচনে বিএনপি ও গণঅধিকার পরিষদ সমর্থিত আইনজীবীরা নীল প্যানেলে এবং জামায়াত ও এনসিপি সমর্থিত আইনজীবীরা সবুজ প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করেন। উভয় প্যানেলে ২৩ জন করে প্রার্থী ছাড়াও স্বতন্ত্র আটজন প্রার্থী বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।

পড়ুন:সংরক্ষিত নারী আসনে নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা

দেখুন:৪৮ ঘন্টা সময় দিলো ইরান 

ইমি/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন