বিজ্ঞাপন

বসতঘরে গাঁজা! নেত্রকোনায় ১২ হাজার টাকার মাদকসহ গ্রেপ্তার নারী

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে জেসমিন (৩৫) নামের এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় তার বসতঘর ও দেহ তল্লাশি করে চারশো গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

গ্রেপ্তারকৃত মাদক কারবারি জেসমিন উপজেলার কাশিপুর গ্রামের আরাধন মিয়ার স্ত্রী এবং উদ্ধারকৃত এসব মাদকের আনুমানিক বাজারমূল্য ১২ হাজার টাকা।

শনিবার (২ মে) সকাল সাড়ে ৭টার দিকে নেত্রকোনা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, এলাকায় অবৈধ মাদক বেচাকেনার গোপন সংবাদ পায় ডিএনসি। এ সংবাদের ভিত্তিতে গতকাল (শুক্রবার) সকাল ১০টা ৫০ মিনিট থেকে দুপুর ১২টা ১০ মিনিট পর্যন্ত কেন্দুয়া থানাধীন চিরাং ইউনিয়নের কাশিপুর গ্রামে ঝটিকা অভিযান পরিচালনা করে জেলা কার্যালয়ের একটি রেইডিং টিম। অভিযানকালে ওই গ্রামের আরাধন মিয়ার স্ত্রী জেসমিনের পশ্চিম দুয়ারী চৌচালা টিনশেড বসতঘরে তল্লাশি চালানো হয়।

তল্লাশিকালে আসামির দেহ এবং তার দখলীয় ঘর থেকে অত্যন্ত সুকৌশলে লুকিয়ে রাখা মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এর মধ্যে- একটি সাদা রঙের পলিথিন ব্যাগে সাদা কাগজে মোড়ানো বিভিন্ন আকৃতি ও পরিমাণের ১০টি গাঁজার পুঁড়িয়া (যার ওজন ৫০ গ্রাম) পাওয়া যায়। পাশাপাশি, গোলাপি রঙের অপর একটি পলিথিন ব্যাগ থেকে আরও ৩৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. আল-আমিন বাদী হয়ে আসামির বিরুদ্ধে কেন্দুয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরে কার্যক্রম প্রক্রিয়াধীন বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

পড়ুন:সংরক্ষিত নারী আসনে নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা

দেখুন:৪৮ ঘন্টা সময় দিলো ইরান 

ইমি/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন