ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল উপজেলার বাগান নামক স্থানে যাত্রীবাহী বাসের চাপায় সীমা রানী নামে মানসিক ভারসাম্যহীন এক নারী (৪০) নিহত হয়েছেন| শনিবার সকালে বৃষ্টির সময় ঐ নারী মহাসড়ক পারাপারে পা পিছলে সড়কে পড়ে যায়| এসময় ঢাকাগামী দ্রুত গতির একটি যাত্রবাহী বাস চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়|
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর আহমেদ জানান, নিহত মানসিক ভারসাম্যহীন নারী গত ৬ মার্চ নারায়নগঞ্জ থেকে নিখোঁজ হয়| ঐ নারীর স্বামী নিখোঁজ হয়েছে মর্মে নারায়নগঞ্জ বন্দর থানায় একটি সাধারণ ডায়রী করে| পরে আজ পিবিআই সদস্যরা মরদেহ শনাক্ত করে| পুলিশ ঘাতক বাসটি আটক করতে পারেনি|
বিজ্ঞাপন
পড়ুন:সংরক্ষিত নারী আসনে নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা
দেখুন:৪৮ ঘন্টা সময় দিলো ইরান
ইমি/


