বিজ্ঞাপন

মানিকগঞ্জে সড়ক সংস্কার ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন

মানিকগঞ্জ পৌরসভার বেলায়েত হোসেন সড়ক সংস্কার ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় এলাকাবাসী।

বিজ্ঞাপন

শনিবার (০২ মে) বেলা ১১টায় ০৩নং ওয়ার্ডের বেলায়েত হোসেন সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। “এই দুর্ভোগ আর কতদিন চলবে” ও “এই দুর্ভোগ থেকে আমরা মুক্তি চাই”-এমন স্লোগানে কর্মসূচিতে অংশ নেন স্থানীয় বাসিন্দারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন, হাবিবুর হোসেন খান তারিফ,সামিউল হক সুজন, আশফাক হোসেন খান জয়সহ আরও অনেকেই।

মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে সড়কটির প্রায় ৫০০ মিটার অংশ বেহাল অবস্থায় পড়ে আছে। সামান্য বৃষ্টিতেই সড়কজুড়ে জলাবদ্ধতা সৃষ্টি হয়, ফলে চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীকে। বিশেষ করে স্কুলগামী শিক্ষার্থী, বয়স্ক ব্যক্তি ও রোগীদের ভোগান্তি আরও বেশি।

এলাকাবাসীর দাবি, দ্রুত সড়কটি সংস্কার করে ড্রেনেজ ব্যবস্থার আওতায় আনা হোক, যাতে স্থায়ীভাবে জলাবদ্ধতা নিরসন হয় এবং সাধারণ মানুষের দুর্ভোগ লাঘব হয়।

মানববন্ধন থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন বক্তারা।

পড়ুন:সংরক্ষিত নারী আসনে নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা

দেখুন:৪৮ ঘন্টা সময় দিলো ইরান 

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন