বিজ্ঞাপন

নিউজিল্যান্ডের সঙ্গে সিরিজ ভাগাভাগি করল বাংলাদেশ

দারুণ এক জয় দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছিল বাংলাদেশ। এরপর সিরিজের দ্বিতীয় ম্যাচটি বৃষ্টিতে ভেসে যায়। শেষ ম্যাচেও হানা দিয়েছে বেরসিক বৃষ্টি। তাতে ম্যাচের দৈর্ঘ্য কমেছে, তবে ফলাফল এসেছে। ডিএল মেথডে বাংলাদেশকে ৬ উইকেটে হারিয়েছে কিউইরা। ফলে ১-১ এ সিরিজ ভাগাভাগি করেছে দুই দল।

মিরপুরে টস হেরে আগে ব্যাট করতে নেমে বৃষ্টি বিঘ্নিত ১৫ ওভারের ম্যাচে ১৪ ওভার ২ বল খেলে সবকটি উইকেট হারিয়ে ১০২ রান করে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৩৩ রান করেন তাওহিদ হৃদয়। জবাবে ১১ ওভার ৪ বলে ৪ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় নিউজিল্যান্ড।

১০২ রান ডিফেন্ড করতে নামা বাংলাদেশ শরিফুলের কল্যাণে দ্বিতীয় ওভারেই ২ উইকেট তুলে নেয়। অন্যপ্রান্তে বাকিরা খরুচে হলেও ২৩ রান করা রবিনসনকে ফিরিয়ে শরিফুল আবার উইকেট নেন। মেহেদী ক্যালিকে বোল্ড করেন পঞ্চম ওভারের শেষ বলে। বাংলাদেশি অফস্পিনার এতটাই জোরের ওপর বল ছুঁড়েছিলেন যে, ক্যালি বিশ্বাসই করতে পারছিলেন না তার বেল উড়ে গেছে।

বিজ্ঞাপন

এরপর অবশ্য বাংলাদেশ আর দাপট দেখাতে পারেননি। নিজের শেষ ওভারে শরিফুলই দিয়েছেন ১৫ রান। উইকেট ধরে রেখে শেষের দিকে ঝড় তুলেন জ্যাকবস। রিপন মণ্ডলের দ্বিতীয় ওভারে ১৪ রান উঠানোয় অবদান রাখা এই ব্যাটার রিশাদের তৃতীয় ওভারের ৪ বলেই নেন ১৬ রান। নিজের ইনিংসে ৩টি ছয় ও ৫টি চার হাঁকিয়ে অপরাজিত থাকেন তিনি। ফক্সক্রফট অপরাজিত থাকেন ১৫ রানে।

পড়ুন : শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ হারল বাংলাদেশের মেয়েরা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন