বিজ্ঞাপন

গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার জাতির সাথে প্রতারণা করছে: তাজ উদ্দিন খান

গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার জাতির সাথে প্রতারণা করছে বলে অভিযোগ করেছেন মেহেরপুর ১ আসনের সংসদ সদস্য তাজউদ্দিন খান।

আজ বিকেলে ১১ দলীয় ঐক্যর আয়োজনে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিলে প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন তিনি।

তিনি বলেন, আমরা চেয়েছিলাম দল-মত নির্বিশেষে সকলকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার কাজ করতে। সরকারি দল বিরোধীদলকে ডেপুটি স্পিকারের জন্য প্রস্তাব দিচ্ছে কিন্তু যে সত্তর ভাগ মানুষ গণভোটের পক্ষে রায় দিয়েছে তাদের কথা সরকার মানছে না।

তিনি আরও বলেন, সংসদ অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন গণভোটের বিষয়গুলো মেনে নেয়া হয়েছিল শুধুমাত্র নির্বাচনের জন্য তারে বক্তব্যে শুনে বোঝা যায় এই জাতির সাথে তারা প্রতারণা করছেন। সত্তর ভাগ মানুষের মতামত পদদলিত করে ২১৪ জন এমপির মতামত কে গ্রহণ করে সরকার সামনে এগোতে যাচ্ছে। কিন্তু একদলীয় ভাবে সামনে আগানো অতীতেও সুখকর হয়নি ভবিষ্যতেও হবে না বলে হুঁশিয়ারি করে দেন তিনি। এছাড়াও বিক্ষোভ মিছিল থেকে তেল গ্যাস সহ সকল পণ্যের দাম অবিলম্বে কমানোর দাবি জানান তিনি।

এর আগে মিছিলটি শহীদ শামসুজ্জোহা পার্ক থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সমাবেশের মাধ্যমে শেষ হয়। মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য নাজমুল হুদা, জেলা জামায়াতের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, রাজনৈতিক সেক্রেটারি রুহুল আমিন সহ জামায়াত ও ১১ দলীয় ঐক্যর নেতাকর্মীরা বিক্ষোভ মিছিলের অংশগ্রহণ করেন।

বিজ্ঞাপন

পড়ুন : স্বাধীনতা যুদ্ধে জামায়াতে ইসলাম মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি প্রতিষ্ঠিত সত্য: আইন মন্ত্রী মোঃ আসাদুজ্জামান

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন