পদত্যাগ করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল রেজাউল করিম খন্দকার। রোববার (৩ মে) অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তার কাছে তিনি নিজের পদত্যাগপত্র জমা দেন। পরে তা সলিসিটর কার্যালয়ে পাঠানো হয়।
বিজ্ঞাপন
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সলিসিটর কার্যালয় থেকে পদত্যাগপত্রটি বর্তমানে আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
জানা গেছে, সুপ্রিম কোর্ট বার নির্বাচনে অংশ নেওয়ার জন্যই তিনি পদত্যাগ করেছেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত প্যানেলে সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করার উদ্দেশ্যে তিনি এই সিদ্ধান্ত নেন।
পড়ুন: সিলেটের দক্ষিণ সুরমায় ট্রাক-পিকআপ ভ্যানের সংঘর্ষে নিহত ৮
আর/


