গণভোটের রায় নিয়ে জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে বিএনপি, দেশের মানুষ তাদের বেশি দিন সহ্য করবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এমপি আবদুল হান্নান মাসউদ।
রোববার (৩ মে) সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এনসিপির জাতীয় কনভেনশনে তিনি এ মন্তব্য করেন।
হান্নান মাসউদ বলেন, সংস্কার ইস্যুতে বিশ্বাস করে মানুষ গণভোটে রায় দিয়েছিল। কিন্তু বিএনপি এখন জনগণের সঙ্গে প্রতারণা করছে। এই বিশ্বাসঘাতকতা বেশি দিন সহ্য করবে না মানুষ।
তিনি বলেন, বর্তমান সংসদ প্রতারণা ও প্রবঞ্চনার সংসদ। অন্তর্বর্তী সরকারের যেসব অধ্যাদেশ সরকারের ক্ষমতাকে শক্তিশালী করতে সহায়ক হবে, সেগুলোকে আইনে পরিণত করা হয়েছে। আর যেগুলো সরকারকে জবাবদিহিতার আওতায় আনার জন্য করা হয়েছিল, সেগুলো বাতিল করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
অনুষ্ঠানে এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে পরিষ্কার হয়ে গেছে বিএনপি জুলাই সনদ বাস্তবায়ন করবে না এবং তারা নির্বাচনি ইশতেহারও বাস্তবায়ন করতে পারবে না।
এ সময় সংস্কার আদায় করে নিতে জনগণকে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।
পড়ুন: সিলেটের দক্ষিণ সুরমায় ট্রাক-পিকআপ ভ্যানের সংঘর্ষে নিহত ৮
আর/


