বিজ্ঞাপন

ডিসি সম্মেলন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর চার দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন শুরু হয়েছে। রোববার (৩ মে) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এ সম্মেলনের উদ্বোধন করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বিজ্ঞাপন

সকাল সাড়ে ১০টায় তিনি ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রবেশ করেন। পরে আনুষ্ঠানিকভাবে সম্মেলনের উদ্বোধন করা হয়।

আগামী ৬ মে পর্যন্ত চলবে এই চার দিনব্যাপী সম্মেলন। এবারের সম্মেলনে দেশের ৮টি বিভাগের বিভাগীয় কমিশনার ও ৬৪ জেলার জেলা প্রশাসকরা অংশ নিচ্ছেন।

সরকারের নীতি, উন্নয়ন কর্মসূচি এবং মাঠ প্রশাসনের জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন প্রস্তাব নিয়ে আলোচনা, দিকনির্দেশনা ও সিদ্ধান্ত গ্রহণের উদ্দেশ্যে প্রতিবছর এ ধরনের ডিসি সম্মেলনের আয়োজন করা হয়।

পড়ুন: সিলেটের দক্ষিণ সুরমায় ট্রাক-পিকআপ ভ্যানের সংঘর্ষে নিহত ৮

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন