বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রের অবরোধ উপেক্ষা করে এশিয়ায় পৌঁছেছে ইরানের সুপারট্যাংকার

ওমান উপসাগরে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর কঠোর নজরদারি ও অবরোধ উপেক্ষা করে এশিয়া-প্যাসিফিক অঞ্চলে পৌঁছেছে ইরানের একটি বিশাল তেলবাহী জাহাজ। প্রায় ২২০ মিলিয়ন (২২ কোটি) ডলার মূল্যের অপরিশোধিত তেল নিয়ে জাহাজটি সমুদ্রপথে যাত্রা করেছে।

বিজ্ঞাপন

জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী সংস্থা ট্যাংকার ট্র্যাকার্স ডটকম রোববার (৩ মে) এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ন্যাশনাল ইরানিয়ান ট্যাংকার কোম্পানির মালিকানাধীন একটি ভেরি লার্জ ক্রুড ক্যারিয়ার সফলভাবে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর অবরোধ এড়িয়ে এশিয়া-প্যাসিফিক অঞ্চলে পৌঁছেছে। জাহাজটি প্রায় ১৯ লাখ ব্যারেলেরও বেশি অপরিশোধিত তেল বহন করছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সংস্থাটি জাহাজটিকে ‘হিউজ’ হিসেবে উল্লেখ করেছে। তারা জানায়, এক সপ্তাহেরও বেশি আগে জাহাজটি সর্বশেষ শ্রীলংকার উপকূলে দেখা গিয়েছিল। বর্তমানে এটি ইন্দোনেশিয়ার লম্বক প্রণালি হয়ে রিয়াউ দ্বীপপুঞ্জের দিকে অগ্রসর হচ্ছে।

ট্যাংকার ট্র্যাকার্স আরও জানায়, গত ১৩ এপ্রিল যুক্তরাষ্ট্রের নৌবাহিনী ইরানি বন্দরগুলোর ওপর অবরোধ ঘোষণা করার সময় জাহাজটি ইরানি জলসীমায় ছিল। সংস্থাটি দাবি করে, ২০ মার্চ মালাক্কা প্রণালি থেকে ইরানের উদ্দেশে রওনা হওয়ার পর জাহাজটি তার অটোমেটিক আইডেন্টিফিকেশন সিস্টেম (AIS) বন্ধ রেখেছিল।

আল জাজিরার বরাতে বলা হয়, ২৯ এপ্রিল পর্যন্ত অন্তত ৫২টি ইরানি জাহাজ যুক্তরাষ্ট্রের অবরোধ লঙ্ঘন করেছে বলে দাবি করা হয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে, অবরোধ শুরুর পর থেকে তারা ইরান-সংশ্লিষ্ট প্রায় ৪১টি জাহাজকে গতিপথ পরিবর্তনে বাধ্য করেছে।

পড়ুন: জুলাই সনদের সব বিষয় পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন