ময়মনসিংহে প্রতিনিয়তই বাড়ছে হাম আক্রান্ত শিশুর সংখ্যা। অভিভাবকরা চিকিৎসা নিয়ে উদ্বিগ্ন। শিশু আইসোলেশন ওয়ার্ডে হামে আক্রান্ত শিশুদের সংকুলন না হওয়ায় মেঝেতে চিকিৎসা নিচ্ছেন।গত চব্বিশ ঘন্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামে আক্রান্ত চিকিৎসাধীন অবস্থায় ১শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাসপাতালটিতে হামে মোট ২৩শিশুর মৃত্যু হয়েছে।
হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে নতুন করে ভর্তি হয়েছে ৩০শিশু। হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে এখন চিকিৎসাধীন রয়েছে ৮২শিশু। গত ১৭ মার্চ থেকে আজ পর্যন্ত হামের লক্ষণ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মোট ১০৪৬ জন শিশু ভর্তি হয়েছে এবং সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে ৯৪২ জন শিশু।
পড়ুন:ডেপুটি অ্যাটর্নি জেনারেল রেজাউল করিমের পদত্যাগ
দেখুন:ইস্তাম্বুল: সোশ্যাল মিডিয়ার ছবির মতোই জাদুকরী? |
ইমি/


