টাঙ্গাইলে ট্রাক-পিকআপের সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও দুইজন। সোমবার ভোর সকালে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের রাবনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
বিজ্ঞাপন
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শরীফ শরিফ বলেন, মহাসড়কের যমুনা সেতুগামী একটি ট্রাক রাবনা বাইপাসের ফ্লাইওভারের ওপরে একটি পিকআপকে অতিক্রম করতে গেলে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই জন নিহত ও দুই জন আহত হয়। নিহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরো বলেন, আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার কবলিত গাড়িগুলো উদ্ধার করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
পড়ুন:দুপুরের মধ্যে ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আশঙ্কা
দেখুন:হাইডেলবার্গ: বাস্তবের চেয়েও সুন্দর?
ইমি/


