বিজ্ঞাপন

সাড়ে ৪ কিলোমিটার খাল খননে মাদারগঞ্জে উন্নয়নের নতুন ধারা

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় সাড়ে ৪ কিলোমিটার খাল খনন কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টায় এই প্রকল্পের উদ্বোধন করেন জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল।

বিজ্ঞাপন

২০২৫-২০২৬ অর্থবছরের আওতায় মাদারগঞ্জ উপজেলার কোয়ালিকান্দি থেকে তেঘরিয়া পর্যন্ত এবং হিদাগাড়ী গুচ্ছগ্রাম থেকে হিদাগাড়ী আন্নার বাড়ি পর্যন্ত মোট ৪.৫ কিলোমিটার খাল খনন করা হবে। সংশ্লিষ্টরা আশা করছেন, এ খাল খননের ফলে এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হবে এবং কৃষিতে ইতিবাচক প্রভাব পড়বে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল বলেন, স্থানীয় কৃষি ও পরিবেশের উন্নয়নে এ ধরনের প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মঞ্জুর কাদের বাবুল খান ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতন আকন্দ, পৌর বিএনপির সভাপতি আব্দুল গফুর ও সাধারণ সম্পাদক খালেদ মাসুদ তালুকদার সোহেল, মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা স্নেহাশিস রায়, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাজ উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এ সময় উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক ও স্থানীয় কৃষকরা উপস্থিত ছিলেন। উদ্বোধনের আগে সংসদ সদস্য প্রকল্পের ফলক উন্মোচন করেন।

পড়ুন:ময়মনসিংহে হামে আক্রান্তে ১শিশুর মৃত্যু, চিকিৎসাধীন ৮২মোট মৃত্যু ২৪

দেখুন:হাইডেলবার্গ: বাস্তবের চেয়েও সুন্দর? 

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন