বিজ্ঞাপন

ময়মনসিংহের মুক্তাগাছায় বালুবাহী ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে তিন নারীসহ নিহত-৪

ময়মনসিংহের মুক্তাগাছায় বালুবাহী ট্রাক ও সিএনজি চালিত অটোরিকসার সংঘর্ষে ঘটনাস্থলেই তিন নারীসহ নিহত হয়েছে চারজন| এসময় গুরুত্বর আহত ৩ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে| আজ সোমবার দুপুরে পৌনে ১২ টার দিকে ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কের মুক্তাগাছার সত্রাসিয়ায় এ দুর্ঘটনা ঘটে| নিহতদের মধ্যে ময়মনসিংহ নগরীর জি কে এম সি সাহা রোডের মৃত আব্দুর রশিদের স্ত্রী এডভোকেট চৌধুরী হোসনে আরা বেগম (৫৪), জামালপুর সদরের রুহিলি গ্রামের সৌদী প্রবাসী খোরশেদ আলমের স্ত্রী ফারজানা আক্তার শিউলী (৩৮) ও তার মেয়ে খুশনূর জান্নাত রিনতি (১১) পরিচয় পাওয়া গেছে| অপরজনের পরিচয় পাওয়া যায়নি| আহতদের মধ্যে এডভোকেট চৌধুরী হোসনে আরা বেগমের মেয়ে রিয়া (২৩) রয়েছে| আহত অন্যদের পরিচয় পাওয়া যায়নি|
মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল হাসান ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মুক্তাগাছা থেকে ময়মনসিংহগামী বালুবাহী ট্রাকের সঙ্গে মুক্তাগাছাগামী সিএনজি চালিত অটোরিকসার মুখোমুখি সংঘর্ষ হয়| এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ট্রাকটি সড়কে উল্টে যায়| ঘটনাস্থলেই সিএনজি চালিত অটোরিকশার তিন নারী যাত্রী নিহত হন| এসময় গুরুত্বর আহত ট্রাকের চালক, হেলপার ও সিএনজি চালিত অটোরিকশার চালককে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়| দুপুর ১টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক পুরুষ মারা যায়| তিনি জানান, দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে| নিহতদের মরদেহ উদ্ধার করে পরিচয় সনাক্তের পর আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে|
ফায়ার সার্ভিসের লিডার মোশাররফ হোসেন বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে আমরা ঘটনাস্থলে এসে তিন নারীর মরদেহ উদ্ধার করি| ট্রাক ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটে| নিহত তিন নারীর পরিচয় শনাক্ত করা যায়নি| মরেদহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে|

বিজ্ঞাপন

পড়ুন:গাংনীর বামন্দী ভূমি অফিসে বহিরাগত দিয়ে ঘুষ আদায়ের অভিযোগ

দেখুন:হাইডেলবার্গ: বাস্তবের চেয়েও সুন্দর? 

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন