বিজ্ঞাপন

বন্দর উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তার বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ জেলা প্রশিক্ষণ কর্মকর্তা পদে পদোন্নতি পাওয়ায় সদ্য বিদায়ী বন্দর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সরকার আশরাফুল ইসলামের সম্মানে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (৪ মে) সকাল ১১টায় বন্দর উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, বন্দর, নারায়ণগঞ্জের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ডিএলও) ডা. মোঃ আব্দুল মান্নান। সভাপতিত্ব করেন বন্দর উপজেলা ভেটেরিনারি সার্জন (ভিএস) ডা. তাহমিদ ইমতিয়াজ।

এ সময় আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ইউএলও) ডা. মোঃ ইউনুস আলী, সোনারগাঁ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোছাম্মৎ নইফা বেগম এবং আড়াইহাজার উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ আতাউর রহমান ভুঁইয়া।

বক্তারা ডা. সরকার আশরাফুল ইসলামের কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরে তার নিষ্ঠা, সততা ও পেশাগত দক্ষতার প্রশংসা করেন। তারা বলেন, তার কর্মমুখর সময়ে বন্দর উপজেলায় প্রাণিসম্পদ খাতে গুরুত্বপূর্ণ অবদান রয়েছে, যা সংশ্লিষ্টদের মাঝে স্মরণীয় হয়ে থাকবে।

ডা. সরকার আশরাফুল ইসলাম ১৩ জুলাই ২০২২ সালে বন্দর উপজেলায় প্রাণিসম্পদ কর্মকর্তা হিসেবে যোগদান করেন এবং ২৯ এপ্রিল ২০২৬ পর্যন্ত দায়িত্ব পালন করেন। সম্প্রতি তিনি নারায়ণগঞ্জ জেলা প্রশিক্ষণ কর্মকর্তা পদে পদোন্নতি লাভ করেন।

অনুষ্ঠান শেষে তাকে ক্রেস্ট ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

পড়ুন:ময়মনসিংহের মুক্তাগাছায় বালুবাহী ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে তিন নারীসহ নিহত-৪

দেখুন:হাইডেলবার্গ: বাস্তবের চেয়েও সুন্দর? 

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন