বিজ্ঞাপন

তেঁতুলিয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী আটক

পঞ্চগড়ের তেতুলিয়া উপজেলায় পারিবারিক কলহের জেরে আরজিনা খাতুন (২৬) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী মনির হোসেনের (২৪) বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্বামীকে আটক করেছে পুলিশ।

বিজ্ঞাপন

মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রায় তিন বছর আগে উপজেলার রণচণ্ডী গ্রামের কৃষক জালাল উদ্দীনের ছোট মেয়ে আরজিনা খাতুনের সঙ্গে শালবাহান ইউনিয়নের শানুবালাবাড়ি গ্রামের মোঃ শাহাজালালের ছেলে মনির হোসেনের বিয়ে হয়। বিয়ের পর থেকেই দাম্পত্য জীবনে তাদের মধ্যে কলহ লেগেই ছিল।

গত ৩ মে (রবিবার) সন্ধ্যা ৭টার দিকে নিজ বাড়িতে পারিবারিক বিষয় নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে মনির হোসেন তার স্ত্রীকে এলোপাতাড়ি মারধর করলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় পল্লী চিকিৎসকের পরামর্শে প্রথমে তাকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে এবং অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ঠাকুরগাঁও এলাকায় রাত প্রায় ১১টার দিকে তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের বাবা জালাল উদ্দীন বাদী হয়ে তেঁতুলিয়া মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লাইছুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে, তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত মনির হোসেনকে আটক করা হয়েছে।

পড়ুন:কোটিপতি পিয়ন আল্লাউদ্দিন

দেখুন:হাইডেলবার্গ: বাস্তবের চেয়েও সুন্দর? 

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন