বিজ্ঞাপন

এমপি বিথিকাকে অভিনন্দন জানিয়ে লক্ষ্মীপুরে আনন্দ মিছিল

লক্ষ্মীপুরের বৃহত্তর রামগতি উপজেলার পূত্রবধূ বিথিকা বিনতে হোসাইনকে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নির্বাচিত করায় আনন্দ মিছিল করা হয়েছে। সোমবার (৪ মে) সন্ধ্যায় কমলনগর উপজেলার হাজিরহাট বাজারে বৃষ্টিতে ভিজে এ আনন্দ মিছিল করে নেতাকর্মীরা।
বিথিকা রামগতির সন্তান ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি প্রয়াত শফিউল বারী বাবুর সহধর্মিণী।
মিছিল শেষে বক্তব্য রাখেন কমলনগর উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য ও চর মার্টিন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রকি সওদাগর, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আবু নুর সোহাগ, সাবেক যুগ্ম আহবায়ক রেদোয়ান হোসেন, আবদুল্লাহ আল নোমান, সাবেক ছাত্রদল নেতা আলতাফ হোসেন, উপজেলা মৎসজীবী দলের আহবায়ক জামাল উদ্দিন আফগানী, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আক্তার মাহমুদ, যুগ্ম আহবায়ক বাচ্চু মোল্লা ও সদস্য শাকিল হোসেন প্রমুখ।
যুবদল নেতা রকি সওদাগর বলেন, শফিউল বারী বাবু বৃহত্তর রামগতি উপজেলার কৃতি সন্তান ছিলেন। তৃণমূলের নেতাকর্মী ও সাধারণ মানুষের কাছে তিনি ছিলেন অত্যন্ত জনপ্রিয় নেতা। আজ তিনি আমাদের মাঝে নেই। কিন্তু তার জনপ্রিয়তা কমেনি। সেই কর্মীরা এখন বিথিকা ভাবির সঙ্গে আছেন। তিনিও তৃণমূলের মানুষের কাছে জনপ্রিয় একজন নেত্রী।

বিজ্ঞাপন

জানা গেছে, সংরক্ষিত নারী আসনে লক্ষ্মীপুর থেকে বিএনপি বিথিকাকে মনোনয়ন দেন। তিনি এমপি নির্বাচিত হয়েছেন। রোববার (৩ মে) রাতে তিনি এমপি পদে শপথ গ্রহণ করেছেন।

পড়ুন:মাদকের টাকার জন্য মায়ের ওপর নির্যাতন, মিরসরাইয়ে ছেলের ৬ মাসের কারাদণ্ড

দেখুন:মাশরুম চাষ পাল্টে দিয়েছে সফি উল্যার জীবন

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন