বিজ্ঞাপন

দেশের বাজারে কমলো সোনার দাম

দেশের বাজারে সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রতি ভরি সোনার দাম সর্বোচ্চ ২ হাজার ২৫৮ টাকা পর্যন্ত কমানো হয়েছে। এতে ভালো মানের (২২ ক্যারেট) সোনার ভরি দাঁড়িয়েছে ২ লাখ ৪০ হাজার ৩৩৭ টাকায়, যা সোমবার (৪ মে) ছিল ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৫ মে) সকালে বাজুস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। নতুন দাম একই দিন সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

বাজুস জানিয়েছে, তেজাবি (পিওর গোল্ড) সোনার দাম আন্তর্জাতিক বাজারে কমে যাওয়ায় স্থানীয় বাজারে এই সমন্বয় করা হয়েছে।

নতুন মূল্য অনুযায়ী, ২১ ক্যারেট সোনার প্রতি ভরি দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৯ হাজার ৪৩১ টাকা। ১৮ ক্যারেট সোনা বিক্রি হবে ১ লাখ ৯৬ হাজার ৬৫৫ টাকায় এবং সনাতন পদ্ধতির সোনা প্রতি ভরি ১ লাখ ৬০ হাজার ১৪৭ টাকায় নির্ধারণ করা হয়েছে।

পড়ুন: শাপলা চত্বরে হত্যাযজ্ঞ: ভয়াল এক রাতে রক্ত, চিৎকার আর বাঁচার শেষ চেষ্টা

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন