বিজ্ঞাপন

আশুলিয়ায় রাতভর ডিবির অভিযানে ৬ মাদক কারবারি গ্রেফতার

ঢাকার আশুলিয়ায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক পৃথক অভিযানে ইয়াবা, হেরোইন, ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজাসহ ০৬ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

বিজ্ঞাপন

ডিবি (উত্তর) সূত্রে জানা যায়, পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের নির্দেশনায় অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে ০৪ ও ০৫ মে বিভিন্ন সময়ে আশুলিয়া ও সাভারের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

সোমবার (৪ মে) রাত আনুমানিক ৮টা ৪০ মিনিটে আশুলিয়ার বুড়িপাড়া এলাকা থেকে মো: ফুল মিয়া ওরফে আপন (৩০) ও মো: তৈয়ব আলী (৪০)কে ১০০ পুড়িয়া হেরোইন (আনুমানিক মূল্য ৩০ হাজার টাকা) এবং ২১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ (আনুমানিক মূল্য ২৫ হাজার ২০০ টাকা) গ্রেফতার করা হয়।

অপর অভিযানে,মঙ্গলবার (৫ মে) রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে কুটুরিয়া এলাকা থেকে মো: শাহ আলম (২৮), আঃ মান্নান (৩৫) ও মো: সুমন হোসেন (২২)কে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ (মূল্য আনুমানিক ৩০ হাজার টাকা) আটক করা হয়।

এছাড়াও, সোমবার (৪ মে) রাত আনুমানিক ১১টা ২৫ মিনিটে সাভারের বক্তারপুর এলাকায় অভিযান চালিয়ে মোঃ মাইডেল ওরফে মাইডা (৩২)কে ৫০০ গ্রাম গাঁজা (আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা)সহ গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে ০১নং আসামি- শাহ আলমের বিরুদ্ধে একটি এবং ০৫ নং আসামি- সুমন হোসেনের বিরুদ্ধে একটি মাদক মামলা রয়েছে।

এ বিষয়ে ডিবির (উত্তর) অফিসার ইনচার্জ মো: সাইদুল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।

পড়ুন- শাপলা চত্বরে নিহত ৫৮ জনের পরিচয় শনাক্ত: চিফ প্রসিকিউটর

দেখুন- ৬ টিভি সাংবাদিক পেল বিশেষ সম্মাননা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন